০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
দেশের স্বার্থ রক্ষা না হলে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনের সুযোগ রয়েছে ডিমের বাজারে অস্থিরতা, এক মাসে ডজনে বেড়েছে ৪০ টাকা ইরানের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব: শক্তির সীমা নাকি কৌশলের ব্যর্থতা? কদমতলীর সাদ্দাম মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট সাত সন্তান একসঙ্গে জন্ম, কিন্তু বাঁচল না কেউ: নড়াইলে শোকের ছায়া তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে বিজয়, গভর্নরের কাছে ১১৮ বিধায়কের সমর্থনের দাবি মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা, বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা হরমুজ সংকটে ভারতের এলপিজি আমদানি অর্ধেকে, সরবরাহ সংকট দীর্ঘ হওয়ার আশঙ্কা এআই কি মানবসভ্যতার জন্য নতুন হুমকি? মো গাওদাতের সতর্কবার্তায় গভীর উদ্বেগ আইপিএলে ব্যাটারদের দাপট, বোলারদের জন্য নিয়ম বদলের আহ্বান গাভাস্কারের

ড. ইউনূস ‘রিসেট বাটন’ চেপে একাত্তরের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননিঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • Sarakhon Report
  • ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • 128

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ চেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কথা বলেননি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সাক্ষাৎকারটি নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।

প্রেস উইং বিবৃতিতে আরও জানায়, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-অগাস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতাযুদ্ধ।

প্রেস উইং জানায়, ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে সে সম্পর্কে বিশ্বকে জানাতে তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন।

২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ মন্তব্যে বাংলাদেশে আলোচনা চলছে।

ভিওএর সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূসকে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মর্যাদা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। তিনি ছাত্রদের অভ্যুত্থানের কথা উল্লেখ করেন এবং বলেন “অতীত চলে গেছে।”

“প্রথম স্বীকার করতে হবে যে, তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন। অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে গড়ে তুলব,” ড. ইউনূস ভিওএ-কে বলেন।

ভয়েস অব আমেরিকা বাংলা

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ রক্ষা না হলে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনের সুযোগ রয়েছে

ড. ইউনূস ‘রিসেট বাটন’ চেপে একাত্তরের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননিঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং

১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪