০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা? সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ

ইশকুল (পর্ব-১৫)

  • Sarakhon Report
  • ০৮:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 152
আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

ধাঁধার উত্তর খুঁজে বের করার ভার আমার ওপর চাপিয়ে মা চলে গেলেন। জার্মানরা আমাদের দেশের লোকের চেয়ে খারাপ না হয়ে পারে কী করে, যখন সবাই জানে তারা খারাপ? এই তো সেদিন সিনেমায় দেখলুম জার্মানরা কাউকেই রেহাই না দিয়ে কীভাবে সবকিছু, পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ওরা রীমসের বড় গির্জে ধ্বংস করে দিয়েছে, অনেক ছোটখাট গির্জে অপবিত্র করেছে। আর আমাদের দেশের লোক? কই, তারা তো কিছু ধ্বংস করে নি, কিছু অপবিত্র করে নি। বরং উলটো, ওই একই ছবিতে আমি স্বচক্ষে দেখেছি একজন রুশ অফিসার একটা জার্মান বাচ্চাকে আগুনের হাত থেকে বাঁচাচ্ছেন।

অগত্যা ফেদকার শরণ নিলুম।

ফেংকাও আমার সঙ্গে একমত হল।

‘সে আর বলতে? ওরা তো জানোয়ার। নিরীহ যাত্রী-বোঝাই ‘লুসিটানিয়া’ জাহাজ নইলে ডুবিয়ে দেয় ওরা? কই, আমরা তো কিছু ডুবোই নি? আমাদের জার আর ইংরেজদের জার মহৎ লোক। ফরাসীদের প্রেসিডেন্টও ভালো। আর ওদের ওই ভিলহেল্মটা একটা লোচ্চা, ইতর।’

‘ফেদুকা, ফরাসী জারকে প্রেসিডেন্ট বলে কেন রে?’ আমি শুধোলুম। আস্তে আস্তে প্রশ্নটা হজম করল ফেঢুকা।

‘কী জানি,’ ও জবাব দিল। ‘শুনেছি ওদের প্রেসিডেন্ট নাকি মোটেই জার ছিল না, ওই আর কি অমনিই ছিল।’

‘অমনিই মানে? কী রকম ছিল?’

‘আসলে আমি ঠিক জানি না, বুঝলি। দুমার লেখ্য একটা বই পড়েছিলুম একবার। ভারি মজার বই, অ্যাডভেঞ্চারে একেবারে ঠাসা। ওই বইয়ে লেখা ছিল যে ফরাসীরা একবার ওদের জারকে মেরে ফ্যালে, আর তারপর থেকে ওদের দেশে আছে জারের বদলে প্রেসিডেন্ট।’

শুনে রীতিমতো খেপে গেলুম আমি। বললুম, ‘যাঃ, জারকে আবার মারতে পারা যায় নাকি? ফেক্কা, তুই ভারি মিথ্যেবাদী, আর নয়তো সব গুলিয়ে ফেলেছিস, কী বল?’

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা?

ইশকুল (পর্ব-১৫)

০৮:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪