০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
রাহুল গান্ধীর দেশজুড়ে ‘টাউন হল’ কর্মসূচি, কেন্দ্রবিন্দুতে নিট প্রশ্নফাঁস ও বেকারত্ব চীন সফরে মিন অং হ্লাইং, বৈধতা ও ক্ষমতা সুসংহত করাই মূল লক্ষ্য দুর্নীতি শুধু ঘুষ নয়: নীরবতা, গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তৃত বাস্তবতা ইরানের শর্তে ৬০ দিনের আলোচনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের ঘোষণা নতুন ইতিহাসের সাক্ষী কুরাসাও: ৭-১ গোলে হারলেও বিশ্বকাপ অভিষেকে গর্বে ভাসছে ছোট্ট দ্বীপদেশ আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে জয়, বিশ্বকাপ শুরুতেই দারুণ সূচনা আইভরি কোস্টের ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব: বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও টেকসই লড়াইয়ের আহ্বান সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধের দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ আজ ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বিলুপ্ত, প্রশাসকের হাতে সব ক্ষমতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হলো, স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ইশকুল (পর্ব-১৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 115
আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

‘সত্যি রে, ওরা জারকে মেরে ফেলেছিল। জারকে মেরেছিল, তাঁর বউকেও মেরেছিল। ও দেশের লোক তাঁদের সব বিচার করেছিল আর তারপর তাঁদের প্রাণদণ্ড দিয়েছিল।’

‘বলু, বল, আরও বানিয়ে-বানিয়ে বল! জারের আবার বিচার হয় কী করে রে? এই তো আমাদের জজ ইভান ফিয়োদরভিচের কথাই ধর্ না। উনি তো চোরেদের বিচার করেন। সেই যে-লোকটা পুশুচিখার বেড়া ভেঙে ঢুকেছিল উনি তার বিচার করেছিলেন। সন্ন্যাসীদের একবাক্স বিস্কুট হাতসাফাই করে সরানোয় ইভান ফিয়োদরভিচ মিত্কা বেদেরও বিচার করেছিলেন। কিন্তু তা বলে উনি কি জারের বিচার করার সাহস রাখেন? উইং। আরে, জার যে সকলের মাথার ওপর, সবচেয়ে বড়।’

এবার তাচ্ছিল্যভরে নাক শিটকে ফেদুকা বললে, ‘বিশ্বাস করা নাকরা সে তোর ইচ্ছে। বইটা সাশা গোলোভেৎ‌কিনের পড়া হয়ে গেলে তোকে পড়তে দিতে পারি। ওখানকার ওই বিচারের সঙ্গে ইভান ফিয়োদরভিচের জজিয়তির কোনো মিল নেই, বুঝলি? ওখানে দেশের সব লোক জড়ো হয়ে বিচার করে রায় দিয়েছিল, তারপর ফাঁসিও দিয়েছিল। কীভাবে জার আর তার বউকে ওরা ফাঁসি দিয়েছিল সে-ঘটনাও আমার স্পষ্ট মনে আছে।

ফরাসীরা মানুষকে ওদেশে ফাঁসিকাঠে ঝোলায় না। ওদের একটা যন্তর আছে, তার নাম গিলোটিন। যন্তরের খাঁড়াটাকে ওরা ঘুরিয়ে ওপরে তোলে, আর তারপর দুই গুনতে না গুণতে ঘচাং করে ঘাড়ে লাগায় এক কোপ। সঙ্গে সঙ্গে ধড় থেকে মুণ্ডুটা যায় আলাদা হয়ে।’

‘তাহলে বলতে চাস, ওরা জারের মুণ্ডুটাও অমনি আলাদা করে দিয়েছিল?’ ‘জারের, জারিনার, আর আরও অনেকের মুণ্ডু। যদি চাস্ তো আমি তোকে বইটা দিতে পারি। ভাঁ-য-ণ মজার বই। বইটায় এক সন্ন্যাসীর কথাও আছে, বুঝলি। ভারি ধূর্ত’, মোটা থপথপে, দেখলে মনে হবে ভারি ধম্মোভাব, আসলে কিন্তু ওসব কিছুই নেই, বিলকুল বকধার্মিক। ওর গপ্পো পড়তে গিয়ে হাসতে হাসতে চোখে জল এসে গিয়েছিল আমার।

জনপ্রিয় সংবাদ

রাহুল গান্ধীর দেশজুড়ে ‘টাউন হল’ কর্মসূচি, কেন্দ্রবিন্দুতে নিট প্রশ্নফাঁস ও বেকারত্ব

ইশকুল (পর্ব-১৬)

০৮:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪