০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো

ইশকুল (পর্ব-২২)

  • Sarakhon Report
  • ০৮:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 145

আর্কাদি গাইদার

চতুর্থ পরিচ্ছেদ

শত্রুপক্ষের দুই নৌ-সেনাপতি, সেন্‌কা পানতিউঙ্কিন ও গ্রিশৃঙ্কা সিমাকভ, ওদের বাবার হাতে এজন্যে প্রচন্ড মার খেল। চারদিকে কাঠকাটরা ছড়িয়ে ক-দিন আমরা খুব ব্যস্ত রইলুম। ড্রেডনট মানোয়ারী জাহাজ তৈরি করা তো চাট্টিখানি কথা নয়। এজন্যে যেমন অনেক অর্থ, তেমনি অনেক সময়ও দরকার। কিন্তু ফেকা ও আমার ঠিক ওই সময়টায় কিছুটা দুর্দিন চলছিল। শুধু পেরেক কিনতেই আমরা পঞ্চাশ কোপেকের বেশি খরচ করে বসে ছিলুম। তখনও আমাদের নোঙরের দড়ি আর নিশানের কাপড় কেনা বাকি।

শূন্য তহবিল পূরণ করার জন্যে আমাদের লুকিয়ে লুকিয়ে সত্তর কোপেক ধার করতে হল। এর জন্যে জামিন হিসেবে জমা রাখতে হল ধর্ম’ সম্বন্ধে দু-খানা পাঠ্যবই, একখানা জার্মান ব্যাকরণ ও একটা রুশ রিডার।

আমাদের ড্রেডনট যখন তৈরি হল তখন সে যে কী সুন্দর দেখতে হল, কাঁ বলি। বিকেলবেলা জাহাজটা জলে ভাসালুম আমরা। ভাসানোর সময়ে তিকা কিন আর ইয়াঙ্কা সূক্কারন্তেইনও হাত লাগাল। আর মুচির সব কটা বাচ্চা, আমার ছোট্ট বোনটা আর ছোট্ট পাহারাদার কুকুর ভোলচক, ওরফে শারিক, ওরফে জুচুকা, হল দর্শক।

জাহাজখানা ঝন্‌ঝন্ ক্যাচুকোঁচ করতে করতে প্রচণ্ড আওয়াজে ঝপাং করে জলে গিয়ে পড়ল। জোর খুশির হৈ-হল্লা আর খেলনা পিস্তল থেকে গুলি ছোড়ার আওয়াজের মধ্যে জাহাজের মাস্কুলে পতাকা উত্তোলন করা হল। আমাদের পতাকা ছিল কালো রঙের। তার চারপাশে লাল বর্ডার আর মাঝখানে, নীল রঙের একটা গোল ছাপ।

ঈষদুষ্ণ বাতাসে নিশানটা উড়তে লাগল পতপত করে। চোখ জুড়িয়ে গেল দেখে। নোঙর তুলে আমরা ধাক্কা দিয়ে জাহাজটাকে জলে ঠেলে দিলুম।

তখন সূর্য প্রায় অন্ত যাওয়ার মুখে। ঘরে ফেরার পথে ছাগলের পালের গলায়- বাঁধা ঘণ্টার টুংটাং আওয়াজ দূর থেকে কানে আসছিল। আবুজামাসে এমনই ছাগল ঘুরে বেড়াত যত্রতত্র, অসংখ্য।

জনপ্রিয় সংবাদ

সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

ইশকুল (পর্ব-২২)

০৮:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪