১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
ন্যাটোর মঞ্চে নীরবতার কূটনীতি: ইউক্রেন যুদ্ধের আড়ালে ট্রাম্প-সমীকরণ রাহুল গান্ধীর দেশজুড়ে ‘টাউন হল’ কর্মসূচি, কেন্দ্রবিন্দুতে নিট প্রশ্নফাঁস ও বেকারত্ব চীন সফরে মিন অং হ্লাইং, বৈধতা ও ক্ষমতা সুসংহত করাই মূল লক্ষ্য দুর্নীতি শুধু ঘুষ নয়: নীরবতা, গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তৃত বাস্তবতা ইরানের শর্তে ৬০ দিনের আলোচনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের ঘোষণা নতুন ইতিহাসের সাক্ষী কুরাসাও: ৭-১ গোলে হারলেও বিশ্বকাপ অভিষেকে গর্বে ভাসছে ছোট্ট দ্বীপদেশ আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে জয়, বিশ্বকাপ শুরুতেই দারুণ সূচনা আইভরি কোস্টের ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব: বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও টেকসই লড়াইয়ের আহ্বান সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধের দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ আজ ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বিলুপ্ত, প্রশাসকের হাতে সব ক্ষমতা

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১০৭)

  • Sarakhon Report
  • ১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • 108
শশাঙ্ক মণ্ডল

কৃষি ও কৃষক

চতুর্থ অধ্যায়

কৃষকের সমস্যাকে অবহেলা করলে যেকোন মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থার উদ্ভব হতে পারে তা প্রশাসনের সামনে স্পষ্ট হয়ে উঠল। তাই ভবানী সেন পরবর্তীকালে মন্তব্য করেছেন

The great agrarian struggles of 1946-47 had lid the spark which kindled the fire of land reform in the hearts of all progressive elements’.

স্বাধীনতার প্রাকমুহূর্তে সুন্দরবনের কৃষকদের সামনে এই সমস্যাগুলি তীব্র ছিল এবং তা সমাধানের সাথে সুন্দরবনের কৃষি ও কৃষকের উন্নতির প্রশ্ন জড়িয়ে আছে তা স্পষ্ট হয়ে উঠল।

ক) আমূল ভূমি সংস্কার, প্রকৃত চাষির হাতে জমি দেবার এবং মধ্যস্বত্ত্বভোগীদের জমি থেকে উচ্ছেদের প্রশ্নটা রইল।

খ) কৃষি ও কৃষকের উন্নতির প্রশ্নে প্রয়োজনীয় চাষের সরঞ্জাম হাল বলদ সেচ প্রভৃতির বিষয়টা তীব্র হল।

গ) সুন্দরবনের বিভিন্ন এলাকার অসংখ্য নদী মজে যাবার ফলে জলনিকাশি সংকট দেখা দিল এবং অনেকগুলি বড় বড় বিল যেখানে একদিন সোনার ফসল ফলত তা জলাভূমি আবার কোথাও জলকরে পরিণত হল। সুতরাং সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার বিষয়টা গুরুত্ব পেল।

ঘ) নদী-বাঁধের অবস্থা খুবই খারাপ ছিল। জমিদাররা দীর্ঘকাল ধরে এ ব্যাপারে

অবহেলা করেছে তার ফলে প্রতিনিয়ত নদীর বাঁধ ভেঙে শস্যহানি ঘটাত।

ঙ) যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে। কলকাতার এত কাছে থাকা সত্ত্বেও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় নদীই ছিল প্রধান অবলম্বন। দ্রুত পরিবহণের মধ্য দিয়ে চাষির ফসল শহরে আনার ব্যবস্থা করতে পারলে ফসলের ন্যায্য দাম কিছুটা চাষি পেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ন্যাটোর মঞ্চে নীরবতার কূটনীতি: ইউক্রেন যুদ্ধের আড়ালে ট্রাম্প-সমীকরণ

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১০৭)

১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪