০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো

ইশকুল (পর্ব-৫৩)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 141

আর্কাদি গাইদার

সপ্তম পরিচ্ছেদ

একগুয়ের মতো তবু বললুম, ‘অসুস্থই তো। আমার গায়ে তো টেম্পারেচার রয়েছে।’

উনি ধমকে উঠলেন, ‘সকলেরই গায়ে টেম্পারেচার থাকে। বাজে কথা বোকো না। চল, ইশকুলে চল!’

‘নাও, এখন ফ্যাসাদে পড়লুম তো!’ ইনস্পেক্টরের পিছু পিছু ইশকুলমুখো যেতে-যেতে ভাবলুম, ‘কী দরকার ছিল অসুখের কথা বানিয়ে বলার? আসল কারণটা না বলেও ইশকুল কামাই করার আর কোনো লাগসই অজুহাত কি মাথা খাটিয়ে বের করা যেত না?’

ইশকুলের বুড়ো ডাক্তারবাবু, একবার খালি আমার কপালে হাতটা ছাঁইয়েই, টেম্পারেচার না নিয়ে রায় দিয়ে দিলেন।

‘ইশকুল-পালানোর সাংঘাতিক অসুখে ভুগছে। আমি বিধান দিচ্ছি, অসৎ আচরণের জন্যে খারাপ নম্বর দেয়া হোক আর ইশকুল ছুটির পর আরও দু-ঘণ্টা আটক রাখা হোক।’

ইনস্পেক্টরও পণ্ডিত কম্পাউন্ডারের মতো বিজ্ঞভাবে ঘাড় নেড়ে এই বিধানে সায় দিলেন।

ইশকুলের দারোয়ান সেমিওনকে ডেকে তিনি তার ওপর ভার দিলেন আমায় ক্লাসে পৌঁছে দেবার।

সেদিন ছিল আমার কপালে বিপদের ওপর বিপদ।

যখন ক্লাসে ঢুকলুম তখন আমাদের জার্মান ভাষাশিক্ষার শিক্ষিকা এসা ফ্রান্সিস্কোনা তোরোপিগিনকে প্রশ্ন করছিলেন। হঠাৎ এভাবে বাধা পড়ায় বিরক্ত হয়ে তিনি বললেন:

‘গোরিকভ, ‘কোমেন, জী হীর (এদিকে এস)। আচ্ছা, ‘থাকা’ ধাতুর সবকটা কালের ক্রিয়ারূপ বল। যেমন, ‘ইখ হাবে (আমার আছে)’, উনি নিজেই শুরুটা ধরিয়ে দিলেন।

‘ড্যু হাস্ট, (তোমার আছে),’ চিজিকভ চুপিচুপি খেই ধরিয়ে দিল।

জনপ্রিয় সংবাদ

সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

ইশকুল (পর্ব-৫৩)

০৮:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪