০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৮২)

  • Sarakhon Report
  • ১১:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 142

চৈত্র-পুজা

চারিদিকের জমাট-অন্ধকারের উপর তাহাদের ধূপতির আগুন নানারকমের নকশা আঁকিয়া নিবিয়া যাইতেছিল। শ্মশানঘাটের এই ভীতিবহুল সমাবেশে তাহাদের ধূপতিনাচ মনে এক অভূতপূর্ব ভাবের সমাবেশ করিতেছিল। এই ধূপতিনাচের লোক এখন আর দেখা যায় না। শ্রীঅজিত মুখার্জির সাহায্যে পরলোকগত গুরুসদয় দত্ত মহাশয় একবার ফরিদপুর জেলা হইতে একটি ধুপতিনাচের দল কলিকাতায় লইয়া গিয়াছিলেন। খুব সম্ভব গুরুসদয় বাবু এই নাচের একটি ফিল্মও তুলিয়া লইয়াছিলেন।

আজকাল যাঁহারা নৃত্যকলা লইয়া নতুন কিছু সৃষ্টি করিতে চান, তাঁহারা এই ধূপতিনাচের অনুসন্ধান লইতে পারেন। হয়তো নমঃশূদ্রবহুল গোপালগঞ্জ এলাকায় এখনও এই ধূপতিনাচের লোক পাওয়া যাইতে পারে।

লক্ষ্মীপুরের দল এবার হাজরা পূজা করিতে শ্মশানঘাটে আসিয়া পৌঁছিল। এবার যাদবের সঙ্গে মদন ঢুলির ঢাকবাদ্যের প্রতিযোগিতা। মদন যখন খুব দ্রুত-তালের একটি বাজনা বাজাইয়া ক্ষান্ত হইতেছিল, যাদব তখন আরও দ্রুত-তালে অপর একটি তাল বাজাইল।

তারপর বাজাইতে বাজাইতে ইচ্ছামতো তাল ভঙ্গ করিয়া আবার তালে আসিয়া বাজনা শেষ করিয়া দিল। মদন ঢুলিও কম গেল না। সেই দুই হাতে ঢাকের কাঠি ধরিয়া ঢাকের চামড়ার উপর হাতের কবজি ঘষিয়া এমনি একটি বাদ্য বাহির করিল যে আমরা ভাবিলাম, এবার বুঝি মদন চুলির কাছে যাদব হারিয়া যাইবে। কিন্তু যাদব ছাড়িবার পাত্র নয়। সে তার ঢাকটি ছোট ভাই জুড়ানের পিঠের উপর রাখিয়া তার ঢাককাঠির গোড়ালি দিয়া এমনি আর একটি বাজনা তুলিল, আমাদের মনে হইল, সেই বাজনার তালে তালে আকাশ-জমিন কাঁপিয়া উঠিতেছে।

শুনিয়াছি কোথায় এক হাজরা পূজা হইতেছিল। ঢাকি এমনই করিয়া ডাকবাদ্য করিয়াছিল যে তাহার তালে তালে বালা, সন্ন্যাসী সকলেই শূন্যে উড়িয়া গিয়াছিল। আজ এই দুই ঢুলির বাদ্য শুনিয়া আমার সে-কাহিনী সত্য বলিয়া মনে হইল। হাজরা পূজা শেষ হইলে আমরা সকলে যার যার বাড়ি চলিয়া গেলাম। যাইবার সময় সকলেই বলাবলি করিল, যাদব আর মদন দুইজনেই ভালো ঢাক বাজায়। কে কার চাইতে বড় বলা যায় না। যদিও ইহাদের বাংলা নাম কিন্তু ইহারা দুইজনই মুসলমান।

চলবে…

জনপ্রিয় সংবাদ

সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৮২)

১১:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪