০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ সৌদি উপকূলে ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, আগুন; নিরাপদে সব নাবিক মোদি-ট্রাম্প বৈঠকে প্রশ্ন না করার অনুরোধ, ‘ভিভিআইপি সফরে এটাই স্বাভাবিক’ বলল ভারত পারান্দুরে দ্বিতীয় চেন্নাই বিমানবন্দর বাতিল, বিজয়ের সিদ্ধান্তে স্ট্যালিনের তীব্র ক্ষোভ দিল্লিতে ভারী বৃষ্টি-ঝড়, ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হলো ব্রাজিলে কংগ্রেসের ক্ষমতার দাপট: প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী আইনসভা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোই এখন সাইবার হামলার সহজ লক্ষ্য যত্রতত্র বালু তোলায় ভয়াবহ নদীভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি ভালো ফলনেও আউশের দামে হতাশ হবিগঞ্জের কৃষক, মণ ৭০০–৮০০ টাকা

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৩)

  • Sarakhon Report
  • ০৬:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 153

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকাদের দেবতা পাচামামার কাছে কুয়ে বা লামা বলি দেওয়া হয়। এমনকি আমেরিন্দিয়ানরা খ্রিস্টধর্ম অবলম্বন করার পরেও (রোমান ক্যাথলিক) পেরুর গ্রামাঞ্চলের মানুষ লামা বলি দেয় দেবতা পাচামামাকে সন্তুষ্ট করার জন্য এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল মরশুমে অধিক ফলন। এই উর্বরতা বিশ্বাস বা Fertility Cult’ ভারতের বিভিন্ন জনজাতি ও জনগোষ্ঠীর মধ্যে এখনো দেখা যায়।

সান্তাক্রজের সংগৃহীত তথ্য থেকে একটি লোকগল্পও খুব আকর্ষণীয় বলে মনে হয়। সেখানে বলা হয়েছে ইনকা রোকার জন্মের মুহূর্তে তিতিকাকা (Titicaca) হ্রদ থেকে কুজকো শহরে তোনাপার (Tonapa) সম্মানে জল আনা হয়েছিল। এই জলকে খুব পবিত্র মনে করা হয়। এই পবিত্র জল যে বোতলে রাখা হয়েছিল তার নাম কোহিকাকা।

গল্পে বলা হয়েছে এই জলে কুজকো শহরের কেন্দ্রস্থলে এক বর্গক্ষেত্র জমির মাপে রাখা হয়েছিল। তোনপা এই জল স্পর্শ করে সবার মঙ্গল সাধন করেছিলেন। এই তোনাপা শব্দটির সঙ্গে ভুটানী ও তিব্বতীয় স্টোনপা শব্দটির মিল খুঁজে পেয়েছেন প্রত্নঐতিহাসিকগণ। কাশ্মীর নিয়ে গল্প রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি সেই সময় স্টোনপা নামে একজন বৌদ্ধ পুরোহিত ছিলেন।

এই বৌদ্ধ পুরোহিত স্টোনপা পূর্ব ভারতের অসম থেকে কাশ্মীর পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং সেখানে একটি পাথরের স্তূপ তৈরি করেছিলেন। এই তোনাপা ছাড়াও কেচুয়াদের মধ্যে কিছু শব্দ আছে যার সঙ্গে তিব্বতীয় ও বার্মিজ শব্দের মিল খুঁজে পাওয়া যায়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১২)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১২)

জনপ্রিয় সংবাদ

রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৩)

০৬:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪