০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ সৌদি উপকূলে ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, আগুন; নিরাপদে সব নাবিক মোদি-ট্রাম্প বৈঠকে প্রশ্ন না করার অনুরোধ, ‘ভিভিআইপি সফরে এটাই স্বাভাবিক’ বলল ভারত পারান্দুরে দ্বিতীয় চেন্নাই বিমানবন্দর বাতিল, বিজয়ের সিদ্ধান্তে স্ট্যালিনের তীব্র ক্ষোভ দিল্লিতে ভারী বৃষ্টি-ঝড়, ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হলো ব্রাজিলে কংগ্রেসের ক্ষমতার দাপট: প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী আইনসভা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোই এখন সাইবার হামলার সহজ লক্ষ্য যত্রতত্র বালু তোলায় ভয়াবহ নদীভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি ভালো ফলনেও আউশের দামে হতাশ হবিগঞ্জের কৃষক, মণ ৭০০–৮০০ টাকা

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৪)

  • Sarakhon Report
  • ০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • 163

সুবীর বন্দ্যোপাধ্যায়

দুই ইনকা সমাজের শ্রেণিবিন্যাস, কাঠামো, সব কিছুর মধ্যে আছে এক নিজস্ব বৈশিষ্ট্য। এই সূত্র ধরে তাঁদের ধর্ম দেবদেবীর মধ্যেও ছিল বৈচিত্র এবং এই দেবদেবীর বৈচিত্র্য গড়ে উঠেছিল জীবনযাত্রারা নানা সমস্যা, বিপদ-এর উৎসকে খুশী করার জন্য। এক নজরে ইনকাদের মধ্যে প্রচলিত নানা দেবদেবীর একটি বয়ান নীচে দেওয়া হল।

১. আপো (Apo)-পাহাড়-পর্বতের দেবতা।

২. আপোকাতেকিল (Apocatequil) বজ্রপাত থেকে বেরনো আলোর দেবতা।

৩. আতাগুচু (Ataguchu) লোকপুরান বা মিথ তৈরি করার দেবতা।

৪. কাতেকিল (Catequil) -বজ্র এবং তা থেকে বেরনো বিদ্যুতের দেবতা।

৫. কাভিলাসে (Cavillace) -কুমারী দেবী। এই দেবী প্রসঙ্গে একটি লোকগল্প আছে। কাভিলাসে ছেলেকে মাটির উপর রেখে দেয়। এই ছেলে গড়িয়ে কনিবায়ার কাছে চলে যায়। দেবী কনিবায়ার দেবতাদের মধ্যে সম্মান না থাকার জন্য তিনি পেরুতে দৌড়ে চলে যান। এখানে ঐ দেবী কাভিলাসে এবং তার ছেলে নিজেদের রূপান্তর কাটিয়ে পর্বতে পরিণত হন।

৬. চাসকা (Chasca)-সকাল এবং তারার আলোর দেবী। এই দেবী কুমারী মেয়েদের মঙ্গল করেন।

৭. চাসকা কোইলুর (Chasca Coyllur)-ফুল এবং কমবয়সী অবিবাহিত মেয়েদের দেবী।

৮. মামাকোকা (Mamacoca) -বা আকা কোকোমামা (Aka Cocomama) স্বাস্থ্য এবং আনন্দ-উল্লাসের দেবী। এই দেবী সম্পর্কে বলা হয়েছে যে তিনি অনেক পুরুষের প্রেমিকা ছিলেন। প্রেমিকারা তাঁর দেহকে দুইভাগে কেটে আলাদা করে দেয়। এরপর দেবীর দেহ থেকে কোকাগাছ এর জন্ম হয়। এই গাছের পাতাকে চুষবার অধিকার পান পুরুষরা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৩)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৩)

জনপ্রিয় সংবাদ

রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৪)

০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪