০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, দায় স্বীকার দায়েশের; মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার ইসলামাবাদে মানব বোমা হামলায় মৃতের সংখ্যা ৩৬, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় নরওয়েকে বেইজিংয়ের তীব্র সমালোচনা, সম্পর্ক ক্ষতির আশঙ্কা চীনা নৌবাহিনীতে কি যুক্ত হয়েছে বিশ্বের দ্রুততম ওয়াইজে–১৫ ক্ষেপণাস্ত্র, নতুন ছবিতে মিলল ইঙ্গিত ‘ব্ল্যাক হক’ ড্রোন: তাইওয়ান প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় ভোটের পর ফলাফল তৈরি হয় যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়? রাশিয়ার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত রোবোট্যাক্সি সেবার বিস্তারে স্মার্ট যাতায়াতে নতুন গতি আবুধাবিতে সবার জীবনে সঙ্গীতের প্রয়োজনীয়তা, দুবাইয়ের অধ্যাপকের গবেষণায় নতুন দিগন্ত

চীনের ঐতিহ্য অয়েল পেপার ছাতা

  • Sarakhon Report
  • ০২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 91

ডিসেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের এক অনন্য ঐতিহ্য অয়েল পেপার আমব্রেলা। এই ধরনের ছাতা কারুশিল্পের অবৈষয়িক ঐতিহ্যের তালিকায় রয়েছে। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের উইয়ুয়ান কাউন্টির চিয়ালু গ্রাম। এখানে চিয়ালু ছাতা বিখ্যাত। চিয়ালু ছাতার রয়েছে ৮০০ বছরের ঐতিহ্য। ২০২১ সালে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বিশেষভাবে জায়গা করে নেয় চিয়ালু ছাতা। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় ছাতার কাঠামো। তৈলাক্ত কাগজ দিয়ে তৈরি হয় আবরণ। রোদ থেকে বাঁচতে ব্যবহার করা হয় এ ধরনের ছাতা। আধুনিক শিল্পের দাপটে এই কারুশিল্প হারিয়ে যেতে বসেছিল। তবে ঐতিহ্যের ধারকরা এটিকে ধরে রাখছেন এবং নতুন প্রজন্মের কাছে পৌছে দিচ্ছেন।

চিয়ালু অয়েল পেপার আমব্রেলার একজন ইনহেরিটর তাই কেনশেং। তিনি বলেন, ‘ আমরা যখন ছাতার জন্য বাঁশ বাছাই করি তখন কাটার আগে  দেখি এগুলো নতুন না পুরনো। চিয়ালু অয়েল পেপার ছাতা বানানোর জন্য এমন বাঁশ বেছে নিতে হয় যেগুলো অন্তত তিন থেকে পাঁচ বছরের পুরনো। আগে আমরা এক স্তরের কাগজ দিয়ে ছাতা বানাতাম, তবে এখন কটন পেপার ও গজ দিয়ে মজবুত করে বানানো হয় যাতে বেশি টেকসই হয়।’

১৯৯০ সালে চিয়ালু গ্রামের বাসিন্দা তাই কেনশেং চিয়ালু অয়েল পেপার আমব্রেলা কারখানা খোলেন। এই কারুশিল্পের ধারাকে বাঁচিয়ে রাখার জন্যই তার এই প্রচেষ্টা।

ছাতার ছাউনি বানানোর জন্য বিভিন্ন রকম ছবি আাঁকা হয় অয়েল পেপারের ওপর। এই ধরনের ছবি আঁকার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন । মেশিনে এই ছাতা বানানো সম্ভব নয়। কারণ ছবিগুলোতে ফুটে ওঠে শিল্পীর ভালোলাগার অনুভূতি।

তাই কেনশেং আরও বলেন, ‘অতীতে চিয়ালু অয়েল পেপার আমব্রেলা হতো এক রঙের। যেমন লাল, কালো বা হলুদ রঙের। এখন আমরা ঐতিহ্যবাহী চাইনিজ পেইন্টিংয়ের রংগেুলো বেছে নিই। এরফলে ছাতাটি দেখতে আরও আকর্ষণীয় এবং ঝলমলে হয়।’

২০টির বেশি দেশ ও অঞ্চলে চিয়ালু অয়েল পেপার ছাতা রপ্তানি করা হয়। এর ফলে এই কারুশিল্প বেশ চাঙা হয়েছে। আশপাশের গ্রামের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। স্থানীয় বাঁশ শিল্পও বিকশিত হচ্ছে।

এখানে আগত পর্যটকরা এই ছাতা সুভ্যেনির হিসেবে কিনে নেন।

উইয়ুয়ান কাউন্টি সাম্প্রতিক বছরগুলোতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অনেক বেশি মনোযোগ দিচ্ছে। স্থানীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইনহেরিটরদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

চিয়ালু অয়েল পেপার আমব্রেলার ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে এবং নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য কাজ চলছে ভালোভাবেই।

শান্তা/ফয়সল

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, দায় স্বীকার দায়েশের; মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

চীনের ঐতিহ্য অয়েল পেপার ছাতা

০২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪