০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ সৌদি উপকূলে ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, আগুন; নিরাপদে সব নাবিক মোদি-ট্রাম্প বৈঠকে প্রশ্ন না করার অনুরোধ, ‘ভিভিআইপি সফরে এটাই স্বাভাবিক’ বলল ভারত পারান্দুরে দ্বিতীয় চেন্নাই বিমানবন্দর বাতিল, বিজয়ের সিদ্ধান্তে স্ট্যালিনের তীব্র ক্ষোভ দিল্লিতে ভারী বৃষ্টি-ঝড়, ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হলো ব্রাজিলে কংগ্রেসের ক্ষমতার দাপট: প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী আইনসভা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোই এখন সাইবার হামলার সহজ লক্ষ্য যত্রতত্র বালু তোলায় ভয়াবহ নদীভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি ভালো ফলনেও আউশের দামে হতাশ হবিগঞ্জের কৃষক, মণ ৭০০–৮০০ টাকা

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)

  • Sarakhon Report
  • ০৬:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 154

সুবীর বন্দ্যোপাধ্যায়

৯. কোপাকাতি (Copacati) হ্রদের দেবী।

১০. এক্কেকো (Ekkeko)-স্বাস্থ্য এবং সম্পদের দেবতা। প্রাচীন মানুষেরা এক্কেকোকে স্মরণ করে এবং তাকে প্রতিভূ ভেবে পুতুল বানাত। পুতুলের গায়ে নিজেদের ইচ্ছা, চাওয়া-পাওয়ার এক বয়ান লিখে দিত। এরপর পুতুল তৈরি করা মানুষ বিশ্বাস করত তাদের সব কামনা চাওয়া পাওয়া দেবতা পূরণ করবে।

১১. ইল্লাপা (Illapa)-খুব জনপ্রিয় একজন আবহাওয়ার দেবতা। কথিত আছে ইল্লাপা ছায়াপথ (Milky Way) কে একটি নলের মধ্যে রেখে দেন এবং এর থেকে পরেই পৃথিবীতে বৃষ্টি নামে।

১২. ইনতি (Inti) ইনতি হলেন সূর্যদেবতা। পৃথিবীর গরম ভাব, আলোর স্রষ্টা এবং সাধারণ মানুষের রক্ষক। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হলেন এই ইনতি। ইনকা সম্রাটদের সূর্যদেবতা (Sun God)-এর ছেলে হিসেবে মনে করা হয়।

১৩. কোন (Kon)-হলেন বৃষ্টি এবং বাতাসের দেবতা। দক্ষিণ থেকে এসেছিলেন এই কোন। বিশ্বাস করা হয় কোন ছিলেন ইনতি ও মামাকিলার ছেলে।

১৪. মামা আলপা (Mama Allpa)-উর্বরতার দেবী। এই দেবীর নাকি অনেকগুলি স্তন ছিল। ছবিতে এরকমভাবেই তাকে দেখান হয়।

১৫. মামা কোচা (Mama Cocha)-মামা কোচা হলেন সাগর ও মাছ এর দেবী। নাবিক জেলেদের তিনি নানা বিপদে রক্ষা করেন। লোকগল্প হল মামা কোচা বীরাকোচার সাহায্য নিয়ে ইনতি ও মামাকিলার জন্ম দিয়েছিলেন।

১৬. মামা পাচা (Mama Pacha)- বা আকা পাচামামা (Aka pachamama)

মামা পাচাকে পাচাকামাক (Pachacamac)-এর স্ত্রী হিসেবে বিশ্বাস করা হয়। এই সঙ্গে উর্বরতা বিশ্বাসের এক দানবীর প্রতিমূর্তি হিসেবেও ভাবা হয়। এই মামা পাচা গাছ এবং ফসল তোলার কাজে নেতৃত্ব দেন। ভূমিকম্পেরও নাকি স্রষ্টা এই দানবীরূপী পাচামামা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৪)

জনপ্রিয় সংবাদ

রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)

০৬:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪