০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলায় উৎপাদন ব্যাহত, বার্ষিক লক্ষ্য হারাতে পারে বোস্টন সায়েন্টিফিক বড় এআই চিপ তৈরির সীমাবদ্ধতা কাটাতে নতুন প্রযুক্তি আনছে এএসএমএল ভারতের প্যাকেটজাত খাবারের প্রতি পাঁচ নমুনার একটিতে অনিয়ম এআই ও উচ্চপ্রযুক্তি পণ্যে ভর করে চীনের রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ দুর্গাপূজার আগে সমান অধিকার ও নিরাপত্তার আশ্বাস সরকারের দেশের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ১৮ মাসে হতাহত ৯২৮ মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, মজুরি বৃদ্ধিকে এখনো ছাড়িয়ে জীবনযাত্রার ব্যয় এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘে বাংলাদেশের শেষ কূটনৈতিক চেষ্টা জার্মানির ‘ফায়ারওয়াল’ ভাঙছে, ইউরোপের ডানপন্থার উত্থান থেকে ব্রিটেনের কী শিক্ষা? চাকরি বদলের সাহস হারাচ্ছেন মার্কিন কর্মীরা, জমে উঠেছে ‘কম নিয়োগ, কম ছাঁটাই’ বাজার

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না: আমির খসরু মাহমুদ চৌধুরী

  • Sarakhon Report
  • ০৬:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • 106

নিজস্ব প্রতিবেদক 

বিএসএমএম-এর শহীদ ডা. মিলন হলে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর )২০২৪ইং তারিখে  মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। সংস্কার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির এ নেতা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারেরই ফসল।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। সংস্কারের শিক্ষা বিএনপির কাছ থেকেই নিতে হবে। তিনি তাঁর বক্তব্যে সংস্কারের সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নাই।

আলোচনা সভায় ও গণঅভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম।

এছাড়াও আলোচনা সভায় ও আর্থিক প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ডা. পারভেজ রেজা আকন, ড্যাবের প্রেস এন্ড প্রকাশনা সেক্রেটারি ডা. মোঃ জাফর, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, ড্যাব নেতা ডা. আসম নওরোজ, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখসহ কেন্দ্রীয় ও বিএসএমএমইউ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলায় উৎপাদন ব্যাহত, বার্ষিক লক্ষ্য হারাতে পারে বোস্টন সায়েন্টিফিক

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না: আমির খসরু মাহমুদ চৌধুরী

০৬:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪