০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ব্রিটিশ ভারত ভাগ: স্মৃতি, দায়বদ্ধতা ও ভাষায় প্রকাশের অতীত এক শোক মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের ১ বিলিয়ন ডলারের তহবিল, তবু ট্রাম্পের অর্থ ছাড় নিয়ে অনিশ্চয়তা জেন-জি থেকে জেন-আলফা: তরুণদের ক্ষোভ কি আসলে ব্যর্থ ব্যবস্থার বিরুদ্ধে? কোয়ান্টাম জগতের কোয়ান্টাম কমপিউটিং আগুন নেভাতে সুপারম্যান সেজে মাঠে ১৭ বছরের কিশোর আরও চড়া দামে দুই কার্গো এলএনজি কিনছে সরকার, ইউনিটপ্রতি দাম ২৪ ডলার ছাড়াল ঢাকা স্টক এক্সচেঞ্জে মাসের সর্বনিম্ন লেনদেন, টানা দুই দিনে ১৪১ পয়েন্ট সূচক পতন রাশিয়ার বন্দিশালায় ইউক্রেনীয়দের খোঁজ: রাষ্ট্রীয় নীরবতার দেয়াল ভাঙার লড়াই নারীদের জন্য বছরে ৩টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, বাসে ফ্রি যাত্রা—বড় ঘোষণা বিজয়ের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে পানিবন্দি ৫ হাজার, ডুবেছে শত শত হেক্টর ফসল

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

  • Sarakhon Report
  • ০৬:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 144

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা জনগোষ্ঠীর লৌকিক বিশ্বাস, ধর্মীয় ভাবনা, দেবদেবী এসবের মধ্যে একটি নিজস্বতা আছে। আবার অন্য দিক থেকে কোন কোন সময় মায়াদের লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনার কাছাকাছি বলেও মনে হয়। এর একটি কারণ হল দুই সভ্যতায় আদিবাসীগোষ্ঠীর অবস্থান এবং ক্লাসিক-উত্তর মায়া ইনকা সভ্যতার সময় একটা বিন্দুতে সমসাময়িক হয়ে গিয়েছিল। উভয় উভয়কে কিছুটা প্রভাবিত করেছিল।

এই প্রসঙ্গেই আমরা ইনকাদের পূজা অর্চনার প্রথা রীতি সম্পর্কে একটু ওয়াকিবহাল হব। পুজা করবার আয়োজন করতে হলে ইনকা পরিবারের কিছু প্রথা, প্রদ্ধতি মেনে চলতে হয়। এক্ষেত্রে দেখা গেছে প্রথম ভক্তকে ওয়াকা (Waca) র দিকে মুখ করে বসতে হয়। শ্রদ্ধার সঙ্গে মাথা ও গাড় নত করতে হয়। এরপর হাত দুটো সামনের দিকে প্রসারিত করতে হয়। হাত দুটোর মধ্যে কিছুটা ফাঁক রাখেন সেই ভক্ত। এর পর হাত দুটো ছড়িয়ে মাথার উপর আনতে হয় এবং পরে ভক্ত হাতের তালু দুটো উপরের দিকে তুলে তালুর পিছনে একবার চুম্বন করে মন্ত্রের মত কিছু একটা উচ্চারণ করেন।

এই সব ভঙ্গিমাই ভক্তকে হাঁটুর উপর দাঁড়িয়ে করতে হয়। পূজাপদ্ধতির এই মুদ্রার সঙ্গে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পূজাপদ্ধতির মিল আছে। বীরাকোচা বা সূর্য ও বজ্র দেবতাকে পূজা করার সময় ইনকা অধিবাসী কবৃদ্ধি পর্যন্ত মোড়া দস্তানা পরে নেয়। আবার নদী অতিক্রম করা বা কুয়োর কাছে কেউ এলে এই মাটি স্পর্শ করা খুব পবিত্র কর্তব্য। ভূমি ছোঁয়ার সময় সূর্যের দিকে তাকাতে হয়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৩)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৩)

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ ভারত ভাগ: স্মৃতি, দায়বদ্ধতা ও ভাষায় প্রকাশের অতীত এক শোক

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

০৬:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪