১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

এম এ কাইয়ুমের মৃত্যুতে -জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

  • Sarakhon Report
  • ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • 102

সারাক্ষণ ডেস্ক 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,  ঢাকা মহানগর দঃ এর অন্তর্গত জাতীয় পার্টি, সবুজবাগ থানা শাখার সভাপতি এম কাইয়ুম (৬২) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এম এ কাইয়ূম গত রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শোকবার্তায় পার্টি চেয়ারম্যান বলেন, “এম কাইয়ুমের মৃত্যুতে জাতীয় পার্টি অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি পার্টির নিবেদিত প্রান ও বিশ্বস্ত নেতা ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে সবুজবাগ থানা জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে সুসংগঠিত ও সুশৃঙ্খল আছে। সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবায়ও তার অবদান অসামান্য।”

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপ এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এম এ কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন। মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দঃ এর আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ এম এ কাইয়ুমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন । শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সবুজবাগ থানা জাতীয় পার্টির সভাপতি এম এ কাইয়ুম ব্যক্তি জীবনে সদালাপী অমায়িক ভদ্রলোক ছিলেন।  মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও অনুসারী  রেখে গেছেন। আজ বাদ যোহর নন্দীপাড়া নূর মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

এম এ কাইয়ুমের মৃত্যুতে -জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫