০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, ২০১৫-এর বিপর্যয় থেকে কি শিক্ষা নিয়েছে অঞ্চলটি? তালেবানকে একঘরে করে নয়, আফগানিস্তানে কৌশলী যোগাযোগের ডাক ভেনিসে ভারতের সাফল্য, ওসাকায় ব্যর্থতা—এক বছরেই বদলে গেল ছবিটা ইরান যুদ্ধ ও আমেরিকার বিশ্বাসযোগ্যতার ক্ষয়: বিশ্ব কেন এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে চীনে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু চিকিৎসা এখনো ধনীদের নাগালে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আবারও ১৫ আগস্ট, নেই রাষ্ট্রীয় আয়োজন ঝু রোংজি: চীনের শেষ বড় সংস্কারক, যাঁর জায়গা শি জিনপিংয়ের চীনে নেই গারো পাহাড়ে হাতি বাড়ছে, কমছে বন: শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত মিয়ানমারের দাবি, বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য সঠিক নয়

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৫)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 138

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

“ভাষাটাকে তিনি জানতেন আশ্চর্য রকম ভালো ক’রে; এমন কি মারপ্যাঁচগুলোও। অদ্ভুত যে তাঁকে তোমার ভালো লাগে; কারণ, যে কোনো কারণেই হোক, তুমি রাশিয়ান নও। তোমার চিন্তাগুলোও ঠিক রাশিয়ান নয়। তাই না? আমার কথায় রাগ করলে নাকি? আমি বুড়ো মানুষ; সম্ভবত আধুনিক সাহিত্য আমি আর বুঝি না। কিন্তু আমার মনে হয়, ওটা রাশিয়ান নয়।

তারা এক অদ্ভুত রকমের কবিতা লিখতে সুরু করেছে। আমি বুঝি না এই কবিতাগুলো কি, আর এদের অর্থই বাকী। কবিতা লেখা শিখতে হ’লে শেখা উচিত পুশ কিন থেকে, তিউচেন্ড থেকে, ফেট থেকে। তবে তুমি”- তিনি শেখভের দিকে ফিরে বললেন-“তুমি রাশিয়ান, সত্যিকারের রাশিয়ান।”

তিনি সস্নেহে মৃদু হেসে তাঁর একখানি হাত শেখভের কাঁধের ওপর রাখলেন; অস্বস্তি বোধ করলেন শেখভ। তিনি তাঁর বাংলো এবং তাতারদের সম্পর্কে অস্ফুট জড়িত গলায় কি যেন বলতে লাগলেন।

টলস্টয় শেখভকে ভালোবাসতেন; তিনি যখন শেখভের পানে তাকাতেন, তখন তাঁর চোখদুটি কোমল হ’য়ে উঠতো, মনে হোতো যেন প্রায় আঘাত করছে, আন্টন পালোভিচের মুখে।

একবার আন্টন পান্ডুলোভিচ ময়দানে আলেকজান্দ্রা লওভ নার সংগে বেড়াচ্ছিলেন; টলস্টয় তখনো অসুস্থ, চত্বরে বসেছিলেন একটা চেয়ারে; মনে হোলো তিনি যেন ওঁদের পানে ঝুঁকে পড়লেন, তারপর চুপি চুপি বললেন: “কী সুন্দর সমুন্নত একটি মানুষ: অথচ বালিকার মতো শান্ত, বিনত! চলার ভংগীটুকুও বালিকার মতো। অপূর্ব! অপূর্ব!”

একদিন সন্ধ্যায়, গোধুলিতে, তিনি তাঁর চোখদুটিকে অর্ধ নিমীলিত ক’রে, ভ্রূ দুটিকে নাড়তে নাড়তে তাঁর রচিত “ফাদার সার্জিয়াস”-এর একটি দৃশ্য প’ড়ে শোনালেন-যেখানে মেয়েরা এক মুনিকে ভোলাতে এসেছে সেইখানটা। শেষ পর্যন্ত সবটুকুই প’ড়ে গেলেন, তারপর মাথা তুলে চোখ মুদে বেশ স্পষ্ট গলাতেই বললেন: “বুড়োটা লিখেছে বেশ, লিখেছে বেশ।”

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৫)

০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫