০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, ২০১৫-এর বিপর্যয় থেকে কি শিক্ষা নিয়েছে অঞ্চলটি? তালেবানকে একঘরে করে নয়, আফগানিস্তানে কৌশলী যোগাযোগের ডাক ভেনিসে ভারতের সাফল্য, ওসাকায় ব্যর্থতা—এক বছরেই বদলে গেল ছবিটা ইরান যুদ্ধ ও আমেরিকার বিশ্বাসযোগ্যতার ক্ষয়: বিশ্ব কেন এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে চীনে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু চিকিৎসা এখনো ধনীদের নাগালে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আবারও ১৫ আগস্ট, নেই রাষ্ট্রীয় আয়োজন ঝু রোংজি: চীনের শেষ বড় সংস্কারক, যাঁর জায়গা শি জিনপিংয়ের চীনে নেই গারো পাহাড়ে হাতি বাড়ছে, কমছে বন: শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত মিয়ানমারের দাবি, বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য সঠিক নয়

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৬)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • 141

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

কথাগুলো এমন সহজে স্ফূর্ত হোলো এবং তাঁর সৌন্দর্য-বোধের আনন্দটা এতোই অকপট ছিল যে, তখন, সেই মুহূর্তে আমি যে কা আনন্দ পেয়েছিলাম তা কখনো ভুলবো না। সে আনন্দ আমি প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে জানি না। তখন এই আনন্দকে কেবল মাত্র প্রবল চেষ্টা দিয়ে দমন করা আমার পক্ষে সম্ভব হয়েছিল।

মুহূর্তের জন্যে আমার হৃৎস্পন্দন রুদ্ধ হয়ে গেলো, এবং তার পরক্ষণেই আমার চারিদিকের সমস্ত কিছু যেন পুনরায় সঞ্জীবিত হয়ে উঠলো।

তাঁর কথাগুলির মধ্যে কী সে এক অসামান্য অবর্ণনীর সৌন্দর্য থাকতো, তা হৃদয়ংগম করার জন্যে তাঁর মুখের কথা শোনা প্রয়োজন। এক অর্থে এই ভাষণ রীতিটি ছিল অশুদ্ধ, একই শব্দের প্রচুর পুনরাবৃত্তি, আর তার সবটুকুতে গ্রাম্য সারল্য।

কণ্ঠস্বর ও মুখের অভিব্যক্তি দিয়েই কেবল তাঁর শব্দগুলি অর্থপূর্ণ হ’য়ে উঠতো না, তাদের পূর্ণতা দিতো তাঁর চোখের চাপল্য, চোখের জ্যোতি, চোখের প্রগল্ভতা- এমনটি আমি আর কখনো দেখিনি। কিন্তু নিকোলাইয়েভিচের চোখ ছটির মধ্যে নিহিত ছিল হাজারো চোখ।

একবার সুলার, সার্গেই দ্বওভিচ শেখভ এবং আরেক জন কে, তাঁরা বাগানে ব’সে মেয়েদের সম্পর্কে আলাপ করছিলেন; টলস্টয় অনেকক্ষণ কথাগুলি নীরবে কান পেতে শুনলেন, তারপর অকস্মাৎ বললেন:

“আমি যখন কবরে এক পা দেবো, তখন মেয়েদের সম্পর্কে সত্যটা প্রকাশ করে যাবো-বলবো, আর এক লাফে কফিনে চড়বো, তারপর নিজের ওপর ডালাটা টেনে নিয়ে বলবো: ‘এবার তোমাদের যা ইচ্ছে করো’।”

তারপর তিনি আমাদের পানে একবার এমন উদ্‌ভ্রান্ত ভয়ংকর দৃষ্টিতে তাকালেন যে খানিকক্ষণ সবাই নীরব হ’য়ে রইলাম।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৬)

০৩:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫