০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, ২০১৫-এর বিপর্যয় থেকে কি শিক্ষা নিয়েছে অঞ্চলটি? তালেবানকে একঘরে করে নয়, আফগানিস্তানে কৌশলী যোগাযোগের ডাক ভেনিসে ভারতের সাফল্য, ওসাকায় ব্যর্থতা—এক বছরেই বদলে গেল ছবিটা ইরান যুদ্ধ ও আমেরিকার বিশ্বাসযোগ্যতার ক্ষয়: বিশ্ব কেন এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে চীনে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু চিকিৎসা এখনো ধনীদের নাগালে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আবারও ১৫ আগস্ট, নেই রাষ্ট্রীয় আয়োজন ঝু রোংজি: চীনের শেষ বড় সংস্কারক, যাঁর জায়গা শি জিনপিংয়ের চীনে নেই গারো পাহাড়ে হাতি বাড়ছে, কমছে বন: শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত মিয়ানমারের দাবি, বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য সঠিক নয়

রোমাঞ্চকর সময় (পর্ব -২৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • 102

আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

স্টেশনের বাইরের গেটের দিকে এগিয়ে চললুম আমি, গাদা-গাদা বাক্স, ট্রাঙ্ক আর বস্তার পাশ কাটিয়ে। দেখতে-দেখতে চললুম, কেউ বা চা খাচ্ছে, বিচি চিবুচ্ছে সূর্যমুখী ফুলের কেউ, নয়তো কেউ ঘুমোচ্ছে, হাসছে কিংবা ঝগড়া করছে।

হঠাৎ দেখি কোথেকে উদয় হয়েছে খোঁড়া খবরকাগজওয়ালা সেমিওনের। প্ল্যাটফর্মের ওপর দিয়ে কাঠের পা চালিয়ে আশ্চর্য তাড়াতাড়ি হাঁটছে আর তীক্ষত্র কর্কশ গলায় হাঁকছে:

‘সন্ধের সংখ্যা! সন্ধের সংখ্যা! ‘রুস্কোয়ে স্লোভো’! পড়ুন, বলশেভিক শোভাযাত্রার চমকপ্রদ বিবরণ! সরকারের হাতে শোভাযাত্রা ছত্রভঙ্গ! বহু লোক হতাহত। বলশেভিক চাঁই লেনিনকে ধরার বৃথা চেষ্টা!’

কাগজগুলো, বলতে গেলে, লোকে প্রায় ছিনিয়ে নিল। ভাঙানির পয়সা ফেরত চাইল না কেউ।

বাড়ি ফেরার পথে বড় রাস্তা ছেড়ে অল্প একটু ডানদিকে বে’কে পাকা রাই- খেতের মধ্যে দিয়ে একটা সরু পায়ে-চলা পথ ধরলুম। নালায় নামতেই দেখি কে একজন উলটো দিকের উৎরাই বেয়ে নেমে আমার দিকেই আসছে। লোকটির পিঠে একটা বড় বোঝা, বোঝার ভারে নুয়ে পড়েছে দেহটা। কাছে আসতে লোকটিকে আমাদের দাঁড়কাক বলে চিনতে অসুবিধে হল না।

উনি ডেকে বললেন, ‘বরিস? এখানে কী করছ? স্টেশন থেকে আসছ নাকি?’ ‘হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? ট্রেন ধরতে নিশ্চয়ই? ট্রেন ধরার থাকলে আপনি

কিন্তু দেরি করে ফেলেছেন, সেমিওন ইভানোভিচ। ট্রেন এইমাত্র চলে গেল।’ দাঁড়কাক থামলেন। তারপর পিঠের ভারি বোঝাটা মাটিতে ফেলে ঘাসের ওপর বসলেন।

‘ধুত্তেরি,’ মহা বিরক্তির সঙ্গে পা দিয়ে বোঁচকাটার গায়ে একটা খোঁচা মেরে বললেন, ‘এখন এটাকে নিয়ে কী করি?’

বললুম, ‘কী ওটা?’

‘বেশির ভাগই সাহিত্য, কাগজপত্র। তাছাড়া আরও কিছু আছে…’

‘তাহলে আসুন আমরা দু-জনে মিলে ওটা বয়ে নিয়ে যাই। আজ রাত্রে ওটা তো ক্লাবে থাক, কাল সকালে বরং দেখা যাবে’খন।’

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল

রোমাঞ্চকর সময় (পর্ব -২৬)

০৮:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫