০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, ২০১৫-এর বিপর্যয় থেকে কি শিক্ষা নিয়েছে অঞ্চলটি? তালেবানকে একঘরে করে নয়, আফগানিস্তানে কৌশলী যোগাযোগের ডাক ভেনিসে ভারতের সাফল্য, ওসাকায় ব্যর্থতা—এক বছরেই বদলে গেল ছবিটা ইরান যুদ্ধ ও আমেরিকার বিশ্বাসযোগ্যতার ক্ষয়: বিশ্ব কেন এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে চীনে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু চিকিৎসা এখনো ধনীদের নাগালে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আবারও ১৫ আগস্ট, নেই রাষ্ট্রীয় আয়োজন ঝু রোংজি: চীনের শেষ বড় সংস্কারক, যাঁর জায়গা শি জিনপিংয়ের চীনে নেই গারো পাহাড়ে হাতি বাড়ছে, কমছে বন: শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত মিয়ানমারের দাবি, বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য সঠিক নয়

রোমাঞ্চকর সময় (পর্ব -২৭)

  • Sarakhon Report
  • ০৮:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • 135

আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

মাখোরকা তামাকের সেই চিরাচরিত টুকরো-জড়ানো কালো দাড়ি বারকয়েক নাড়লেন দাঁড়কাক।

‘সেইখানেই মুশকিল হয়েছে, ইয়ার। ক্লাবে তো এটা রাখা যাচ্ছে না কিনা। আমাদের ক্লাবের দফা রফা। ক্লাব আর নেই।’

‘সে কি?’ আমি প্রায় লাফিয়ে উঠলুম। ‘কেউ আগুন লাগিয়ে দিল, নাকি? স্টেশনে আসার পথে আজ সকালেও তো ক্লাব ঠিক আছে দেখলুম।’

‘না, কেউ আগুন দেয় নি, খালি বন্ধ করে দিয়েছে, ইয়ার। ভাগ্যিস, কিছু কিছু লোক সময় থাকতে আমাদের সাবধান করেছিল। ক্লাবে এখন খানাতল্লাসি চলছে।’

আমি হতবুদ্ধি হয়ে গেলুম, ‘কিন্তু, সেমিওন ইভানোভিচ, ক্লাবটা বন্ধ করে দেয় কী করে? এখন তো আর পুরনো রাজত্ব নেই। আমরা এখন স্বাধীন। ‘এস- আর’দের ক্লাব চলছে, মেনশেভিকদের, কাদেতদেরও ক্লাব চালু, আর নৈরাজ্যবাদীরা তো সব সময়ে মাতাল হয়েই আছে, এমন কি ওদের জানলাগুলো পর্যন্ত বোর্ড লাগিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তবু কেউ তো ওদের গায়ে হাত দেয় না। আর আমরা তো চুপচাপ থাকি, তবু যত দোষ কি আমাদের? হঠাৎ ওরা এইভাবে আমাদের ক্লাব বন্ধ করে দিল যে!’

‘স্বাধীন! স্বাধীনতা! হাঃ!’ দাঁড়কাক হাসলেন। ‘কারো জন্যে স্বাধীনতা, আর কারো জন্যে ঘোড়ার ডিম। কিন্তু আমি এখন এই বোঝাটা নিয়ে করি কী, বল তো? কাল পর্যন্ত এটা কোথাও লুকিয়ে রাখা দরকার। আমি এটা এখন শহরে ফিরিয়ে নিয়ে যেতে পারি না, তাহলে পুলিশ এটা হাতিয়ে নেবে।’

‘তাহলে ওটা কোথাও লুকিয়ে রাখা যাক, সেমিওন ইভানোভিচ! কাছেই একটা জায়গা আমার জানা আছে। এই নালা ধরে আরেকটু এগিয়ে গেলে একটা পুকুর পড়বে, তার এক পাশে একটা খোলা গর্তের মতো জায়গা আছে। একসময় ইট

তৈরির জন্যে ওখান থেকে মাটি কাটা হত। ওই গড়খাইয়ের দেয়ালে অনেক ছোট বড় গর্ত আছে। তার মধ্যে ঘোড়াসুদ্ধ আন্ত একটা গাড়ি পর্যন্ত লুকিয়ে রাখা যায়, বোঁচকা-বঁাঁচকি তো কোন ছার। তবে শুনেছি ওখানে নাকি সাপ আছে। আমার তো খালি পা, কিন্তু আপনার পায়ে বুটজুতো আছে। কাজেই ঠিক আছে। আর তাছাড়া আপনাকে কামড়ালেই বা কী আপনি তো আর মরবেন না, একটু নেশা হবে এই যা।’

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল

রোমাঞ্চকর সময় (পর্ব -২৭)

০৮:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫