০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব সবজির দামে নতুন ঝড়: সার সংকট, বিশ্ববাজার ও বাংলাদেশের দরিদ্র মানুষের খাবারের ভবিষ্যৎ জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ নেপালে তিব্বতবিষয়ক সম্মেলন বাতিল, চীনের চাপ নিয়ে তীব্র বিতর্ক  ভারত নান্দেডের গুরুদ্বারে সুখবীর বাদলের ওপর হামলা, হাতে সামান্য আঘাত বিরোধীদের ঐক্যে চাপে মোদি সরকার, পাঁচ গুরুত্বপূর্ণ বিল ঠেকানোর দাবি কংগ্রেসের ভারত খড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে উত্তাল উত্তরাখণ্ড, বিজেপির বিরুদ্ধে জাতপাতের অভিযোগ মোদির বিদেশনীতি নিয়ে রাহুলের কটাক্ষ, ‘মোদিভক্ত’ হয়ে দেশের লাভ হবে না: খার্গে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও পানির স্রোত, আটকা পড়ার আশঙ্কা ৬ শ্রমিকের তরুণ শক্তির আবেগে সাজছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

রোমাঞ্চকর সময় (পর্ব -২৮)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • 135

আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

শেষের কথাগুলো দাঁড়কাকের তেমন পছন্দ হল না। উনি জানতে চাইলেন, সাপ নেই এমন আর কোনো লুকনোর জায়গা কাছাকাছি আমার জানা আছে কিনা।

জানালুম, কাছাকাছি তেমন কোনো সুবিধেমত জায়গা নেই। সর্বত্র সব সময়ে লোকে চলাফেরা করছে- হয় ভেড়া চরাচ্ছে, নয় আলুর খেতে নিড়েন দিচ্ছে, আর নয়তো অরের সন্ধি-বাগানগুলোর কাছে ছেলেপিলেরা ঘুরঘুর করছে।

কাজেই, কী আর করা। দাঁড়কাক বোঝাটা কাঁধে ফেলে উঠলেন। নদীর পাড় ধরে আমরা এগোতে লাগলুম।

নিরাপদ একটা জায়গা বেছে নিয়ে বোঁচকাটা লুকিয়ে রাখলুম।

‘আচ্ছা, শহরে ফিরে যাও তাহলে,’ দাঁড়কাক বললেন। ‘কাল এসে আমি বোঁচকাটা নিয়ে যাব। আর আমাদের কমিটির কোনো লোককে যদি দেখতে পাও তো বোলো যে আমি এখনও এখানে আছি। আচ্ছা, দাঁড়াও এক মিনিট’ আমাকে দাঁড় করিয়ে মুখের দিকে নিবিষ্ট ভাবে তাকালেন উনি। ‘কথাটা কাউকে বলবে না, আশা করি? কী বল, ইয়ার? বেফাঁস কথা কিন্তু মোটে নয়।’

‘না-না, কখনই না!’ অপমানকর এই সন্দেহ প্রকাশ করায় সংকুচিত হয়ে বিড়বিড় করে বললুম, ‘কারো সম্বন্ধে একটা কথাও কি কখনও আমি বলেছি? এমন কি ইশকুলেও কখনও কারো সর্ম্পকে আড়ালে অন্যায়ভাবে কথা লাগাই নি, খেলাচ্ছলেও না। আর এ তো খেলা নয়, এ গুরুতর ব্যাপার। কী করে আপনি ভাবতে পারলেন যে…’

দাঁড়কাক কথাটা শেষ করতে দিলেন না আমায়। হাড়-জিরজিরে হাত দিয়ে আমার পিঠ চাপড়ে দিলেন। হেসে বললেন:

‘ঠিক আছে, ঠিক আছে। যাও, বাড়ি যাও দেখি। একেবারে পাক্কা ষড়ষন্ত্রী দেখছি!

জনপ্রিয় সংবাদ

গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব

রোমাঞ্চকর সময় (পর্ব -২৮)

০৮:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫