০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, ২০১৫-এর বিপর্যয় থেকে কি শিক্ষা নিয়েছে অঞ্চলটি? তালেবানকে একঘরে করে নয়, আফগানিস্তানে কৌশলী যোগাযোগের ডাক ভেনিসে ভারতের সাফল্য, ওসাকায় ব্যর্থতা—এক বছরেই বদলে গেল ছবিটা ইরান যুদ্ধ ও আমেরিকার বিশ্বাসযোগ্যতার ক্ষয়: বিশ্ব কেন এখন বিকল্প নিরাপত্তা খুঁজছে চীনে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু চিকিৎসা এখনো ধনীদের নাগালে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আবারও ১৫ আগস্ট, নেই রাষ্ট্রীয় আয়োজন ঝু রোংজি: চীনের শেষ বড় সংস্কারক, যাঁর জায়গা শি জিনপিংয়ের চীনে নেই গারো পাহাড়ে হাতি বাড়ছে, কমছে বন: শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত মিয়ানমারের দাবি, বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য সঠিক নয়

আগুনে ঝলসানো

  • Sarakhon Report
  • ০৫:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • 139

আগুনে ঝলসানো

স্বদেশ রায়

ছেলেটি ও মেয়েটি কে কাকে বেশি ভালোবাসে

এই নিয়ে ওদের মধ্যে ছিলো তুমল ঝগড়া।

ওদের ঝগড়াগুলো কখনো বর্ষার ভরানদীর মতো হতো

কখনো বা কুয়াশা ঝরা চাঁদের নিচের বিলের মতো ।

এই ঝগড়া নিয়ে ওরা ঠিক পাখির ঠোঁটের মতো

বাতাস চিরে চিরে দিন পার করতে থাকে।

এ হেমন্তে ছেলে মেয়ে দুটো শীত কাতর পাখির মতো যায়

বেঁচে থাকার জন্যে ওদের কোন এক অবিশ্বাস্য ওম দরকার।

গভীর রাতে ওরা ওম খোঁজার জন্যে

আগুনে পুড়ে যাওয়া একটি ঝলসানো বাড়ির সামনে গিয়ে

নীরবে দাঁড়ায়।

একে অপরের ধরা হাত ক্রমেই আরো শক্ত করে ধরতে থাকে

ওদের বুকের ভেতর একটি তরবারী ওই বাড়ির ছাই থেকে

ক্রমেই ধারালো হতে থাকে-

আর বাতাসে ভেসে আসা পোড়া গন্ধে

ওরা হয়ে ওঠে মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করার

এক অবিনাশী প্রেমিক প্রেমিকা।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর পথে আমেরিকার নতুন কৌশল

আগুনে ঝলসানো

০৫:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫