০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব সবজির দামে নতুন ঝড়: সার সংকট, বিশ্ববাজার ও বাংলাদেশের দরিদ্র মানুষের খাবারের ভবিষ্যৎ জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ নেপালে তিব্বতবিষয়ক সম্মেলন বাতিল, চীনের চাপ নিয়ে তীব্র বিতর্ক  ভারত নান্দেডের গুরুদ্বারে সুখবীর বাদলের ওপর হামলা, হাতে সামান্য আঘাত বিরোধীদের ঐক্যে চাপে মোদি সরকার, পাঁচ গুরুত্বপূর্ণ বিল ঠেকানোর দাবি কংগ্রেসের ভারত খড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে উত্তাল উত্তরাখণ্ড, বিজেপির বিরুদ্ধে জাতপাতের অভিযোগ মোদির বিদেশনীতি নিয়ে রাহুলের কটাক্ষ, ‘মোদিভক্ত’ হয়ে দেশের লাভ হবে না: খার্গে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও পানির স্রোত, আটকা পড়ার আশঙ্কা ৬ শ্রমিকের তরুণ শক্তির আবেগে সাজছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৭)

  • Sarakhon Report
  • ০৩:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 98

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

আমার মনে হয়, ভাস্কা বুলাইয়েভের অনুসন্ধিৎসু দুরন্তপনাটা রয়েছে তাঁর মধ্যে, সেই সংগে প্রটোপ, আব্বাকামের অনমনীয় আধ্যাত্মিকতার খানিকটা। আর সর্বোপরি সব কিছুর পাশাপাশি গোপন রয়েছে শাডাইয়েভের মতো একটা সংশয়বাদ। এই আব্বাকামীয় বস্তুটা তাঁর মধ্যেকার শিল্পীকে আপনার প্রচার-দৌরাত্ম্যে দিবারাত্র ব্যস্ত বিব্রত ক’রে তোলে; শেল্পীয়র আর দান্তেকে কবলিত ক’রে ফেলে তাঁর নভগরদের বঙ্গতা; তাঁর শাডাইয়ে ভীয় বস্তুটা নিয়ত ব্যংগ বিদ্রূপ করতে থাকে তাঁর আত্মার সকল আনন্দকে।

আর সেই সংগে, সকল আর্ততাকে। তাঁর মধ্যে যে প্রাচীন রাশিয়ান মানুষটা বয়েছে, যে রাশিয়ান মানুষটা মানুষের জীবনকে আরো মানবিক করে গ’ড়ে তোলার সকল প্রচেষ্টায় ব্যর্থ-ব্যাহত হ’য়ে অরাজকবাদের নিষ্ক্রিয়তার মধ্যে আশ্রয় নিয়েছে-সে সর্বদাই আঘাত করছে বিজ্ঞান আর রাষ্ট্রকে।

অদ্ভুত! টলস্টয়ের মধ্যেকার এই বুস্লাইয়েভী চারিত্রিক দিকটি কোনো রহস্যময় অনুভূতিশক্তির ভিতর দিয়ে ধরা পড়েছিল কার্টুনিস্ট ওলাফ গুলব্রাম্নের কাছে। তাঁর আঁকা ছবির দিকে মনোযোগের সংগে তাকালে দেখা যাবে, কী আশ্চর্য ভাবেই না সত্যিকার টলস্টয়ের মূর্তিটি ধরা পড়েছে তার মধ্যে। ওই গোপন অবগুণ্ঠিত ছাট চোখে, ওই সারা মুখে, কী দুঃসাহসী মনীষাই না উঠেছে ফুটে! এই মনীষার কাছে পুণ্য-পবিত্র ব’লে কিছু নেই। কিছুই এ বিশ্বাস করে না-“না হাঁচি, না স্বপ্ন, না পাখীর ডাক।”

আমার সম্মুখে আমি দেখছি এক বৃদ্ধ জাদুকর, বিদেশী অপরিচিত এক জাদুকর, সর্বময় সত্যের সন্ধানে চিন্তার অসংখ্য মরু প্রান্তর পার হয়ে এসেছেন এক নিঃসংগ যাত্রী। সে-সত্যের সন্ধান তাঁর মেলে নি। আমি তাঁর পানে তাকিয়ে তাকিয়ে দেখেছি। তাঁকে হারিয়ে আজ দুঃখ পেয়েছি সত্য, কিন্তু সেই সংগে অনুভব করছি, তাঁর মধ্যেকার মানুষটিকে দেখার গর্ব। এই গর্ব আমার দুঃখ যন্ত্রণার উপশম করবে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৭)

০৩:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫