০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
থোয়েটস হিমবাহে ভয়াবহ ধাক্কা, বরফে বন্দি যন্ত্রে ও মিলল উষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ ইঙ্গিত চীনের ক্ষমতার অন্দরে হঠাৎ কম্পন, শি জিনপিংয়ের নতুন শুদ্ধি অভিযানে বাড়ছে সন্দেহ ও শঙ্কা দিশা পাটানির সঙ্গে প্রেমের গুঞ্জনে নীরবতা ভাঙলেন তালবিন্দর, জানালেন সম্পর্কের আসল অবস্থান রাশিয়ার রপ্তানি সংকটে বাজেট চাপ, মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারে আপত্তি শীর্ষ চিকিৎসক সংগঠনের মার্কিন অভিজাতদের ‘অশ্লীল ঘনিষ্ঠতা’ ফাঁস, এপস্টিন নথি ঘিরে তীব্র মন্তব্য ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ভেনেজুয়েলার তেলে শত বিলিয়ন ডলারের বাজি, ভরসা ভাঙা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ভারতে গণবাতিল উড়ান নিয়ে বড় তদন্ত, প্রতিযোগিতা লঙ্ঘনের অভিযোগে চাপের মুখে ইন্ডিগো ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা স্থবির ও বাধাগ্রস্ত ছিল: পররাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বন্দি বিনিময় চুক্তি, তবু যুদ্ধবিরতি অনিশ্চিত

অধস্তন আদালত থেকে সাক্ষ্য পাঠানোর নির্দেশ কঠোর ভাবে মানতে হবে- সুপ্রীমকোর্ট প্রশাসন

  • Sarakhon Report
  • ০২:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 94

নিজস্ব প্রতিনিধি 

অধস্তন আদালত থেকে পাঠানো মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য ও জেরা অস্পষ্ট হাতের লেখা সম্বলিত কাগজাদির টাইপকপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত হতে প্রেরিত নথিতে সাক্ষীর সাক্ষ্য ও সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি প্রেরণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে যতœবান হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ২০০৩ সালের ২০ জুলাই এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

পরবর্তীতে হাইকোর্ট বিভাগের ২০২০ সালের ১ ডিসেম্বর ও ২০২২ সালের ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিতেও অধস্তন আদালত হতে প্রেরিত নথির সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা গুরুত্ব সহকারে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়।’

নতুন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘স¤প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত বিজ্ঞপ্তিমূলে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। ফলে, অধস্থন আদালত হতে হাইকোর্ট বিভাগে প্রেরিত মূল নথির (এলসিআর) সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদি অনেক সময় পাঠোদ্ধার করা সম্ভব না হওয়ায় সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ প্রদান করা হল।’

জনপ্রিয় সংবাদ

থোয়েটস হিমবাহে ভয়াবহ ধাক্কা, বরফে বন্দি যন্ত্রে ও মিলল উষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ ইঙ্গিত

অধস্তন আদালত থেকে সাক্ষ্য পাঠানোর নির্দেশ কঠোর ভাবে মানতে হবে- সুপ্রীমকোর্ট প্রশাসন

০২:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫