০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ চরাচর মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায়

কুষ্টিয়ায় বুলডোজারে ভাঙা হয়েছে হানিফের বাড়ি

  • Sarakhon Report
  • ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 133

কুষ্টিয়ায় হানিফের বাড়িতে বুলডোজার

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, একটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

স্থানীয় সাংবাদিকরা জানান, এই ভাঙচুরে যারা অংশ নেন, তারা কুষ্টিয়া শহরের উপজেলা মোড় থেকে মশাল মিছিল করে বাড়িটির সামনে আসেন। সেখানে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে মাহবুব উল আলম হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়।

এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা সাততলা বাড়িতে গিয়ে ভাঙচুর করেন।

গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনেও মাহবুব উল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ

কুষ্টিয়ায় বুলডোজারে ভাঙা হয়েছে হানিফের বাড়ি

০৩:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫