০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপ ঘিরে এশিয়াজুড়ে ফুটবল উন্মাদনা, আলোচনায় মেসি-জাপান-দক্ষিণ কোরিয়া জন্মের সময় সন্তানের পাশে থাকতে চান ডোকু, বিশ্বকাপ ছাড়ার ইচ্ছা ঘিরে বিতর্ক নর্থ সাগরের তেল-গ্যাস, রাজনৈতিক দ্বিধা এবং এসএনপির ক্রমবর্ধমান সংকট দুধকুমার নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি, মানববন্ধনে কুড়িগ্রামবাসী ইসলামী ব্যাংকের সতর্কবার্তা: অপতৎপরতা রুখতে আইনি ব্যবস্থার ঘোষণা, তারল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের বলিভিয়ায় জরুরি অবস্থা জারি: সড়ক অবরোধে জ্বালানি-খাদ্য সংকট, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ভারতের ডিজিটাল জনগণনা মাঠে: তাপদাহ, নিরাপত্তা শঙ্কা ও প্রযুক্তিগত বাধায় বিপাকে গণনাকারীরা পাঁচ বছর না খেয়েও বেঁচে থাকে গভীর সমুদ্রের এই প্রাণী, জানাল নতুন গবেষণা হরমুজ সংকট কাটলেও বিশ্ব অর্থনীতির স্বস্তি ফিরতে সময় লাগবে

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায় নি ফায়ার সার্ভিস

  • Sarakhon Report
  • ০৬:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 125

‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা আছে কী-না এমন সন্দেহে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায় নি ফায়ার সার্ভিস।

এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।

রোববার সকালেও ভেঙে দেয়া এই ভবনটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। এদিনও ধংসস্তুপের মধ্য থেকে ছিন্নমূল মানুষদের অনেককে রড ইটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে।

গত পাঁচই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেজমেন্টে ‘আয়নাঘর’ কিংবা গোপন বন্দিশালা রয়েছে, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেয়া হয়।

রোববার সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের টিম সেখানে যায় পানি নিষ্কাশনের কাজে। তারা বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে।

কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর দেড়টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মি. রহমান।

তিনি জানান, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে ‘আয়নাঘর’ বা তেমন কিছুর অস্তিত্ব পায় নি ফায়ার সার্ভিস।

মি. রহমান বলেন, “আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি। তবে সেখানে আমরা কিছু পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি”।

বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে গিয়ে বিবিসি বাংলার সাংবাদিক সায়েদুল ইসলাম দেখতে পান সেখানে উৎসুক মানুষের ভিড়।

বাড়িটি ঘিরে এতদিন যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর সত্যতা জানার জন্যও সেখানে আসেন কেউ কেউ।

অনেকে আবার বাড়িটি থেকে রড, ইট এসব পড়ে থাকা জিনিস নিয়েও চলে যাচ্ছিলেন।

ধানমণ্ডি ৩২ নম্বরে বাড়িটির ধংসস্তুপের মধ্য থেকে রোববারও অনেক মানুষকে  রড ইটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা যায়

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

২০২৬ বিশ্বকাপ ঘিরে এশিয়াজুড়ে ফুটবল উন্মাদনা, আলোচনায় মেসি-জাপান-দক্ষিণ কোরিয়া

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায় নি ফায়ার সার্ভিস

০৬:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫