০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বাংলাদেশে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার

  • Sarakhon Report
  • ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 126

বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি। রোববার তেজগাঁওয়ের বিওয়াইডির শোরুমে আনুষ্ঠানিকভাবে সিলায়ন লাইনআপের ‘বিওয়াইডি সিলায়ন ৬’ মডেলের গাড়িটি উন্মুক্ত করা হয়।

বিওয়াইডি কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার পথ চলতে পারে। প্রথম ২০০ ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে বিওয়াইডি।

বিওয়াইডি এরই মধ্যে শতাধিক দেশে গাড়ি বাজারজাত করছে জানিয়ে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কর্মকর্তা চার্লস রেন বলেন, কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ উন্নত করতে বাংলাদেশেও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি। এসময় তিনি ২০২৫ সালে আরও কিছু নতুন পরিকল্পনার কথা জানান।

বিওয়াইডির বাংলাদেশের পরিবেশক সিজি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশে সিলায়ন-৬ আনা হয়েছে। এ ছাড়া ‘ওশান অ্যাস্থেটিকস’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি ও অন্যান্য আধুনিক প্রযুক্তিও রয়েছে বিওয়াইডি সিলায়ন-৬ এ।

অনুষ্ঠানে জানানো হয়, গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮ দশমিক ২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। ১.৫ লিটার টার্বো ইঞ্জিন থাকায় সিলায়ন ৬ মডেলের গাড়িটি মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।

চালক ও পথচারীদের কথা বিবেচনা করে গাড়িটিতে নিরাপত্তার জন্য এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে এই চার রঙে বাজারে আসা গাড়িটির ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার বিক্রয়োত্তর সেবা দেওয়ার কথা জানানো হয়।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার

০৫:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫