০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ-পরবর্তী মধ্যপ্রাচ্যে সিরিয়ার নতুন সুযোগ—সুযোগ নাকি নতুন ফাঁদ? হলিউডের মোহ, লস অ্যাঞ্জেলেসের রোদ আর কুতুরের জাদুতে ডিওর ক্রুজ ২০২৭ মসলাদার গরুর মাংসের টাকো বাটি যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন ব্যবহারের পথ খুলল চীন, বদলাল প্রতিরক্ষা আইন বাংলাদেশের লাওয়াছড়ায় বনে ছেড়ে দেওয়া ৯ ধীরলোরির ৭টিই মারা গেল ঘরে দুই শিশুর নিথর দেহ, পাশে বাবার মরদেহ—যশোরে হৃদয়বিদারক ঘটনা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে সব এফআইআর বাতিল সুপ্রিম কোর্টের বৃদ্ধার চোখে বিজয়ের দামি চশমা, মানবিকতায় মুগ্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ভক্ত নেপালের ভয়াবহ বন্যায় জলবায়ু সংকটের দায় এড়াচ্ছে পশ্চিমা গণমাধ্যম? হারাল্ডের মৃত্যুর পর নরওয়েতে রাজতন্ত্রের সমর্থন বেড়ে ৭২ শতাংশ, নতুন রাজার শপথ

কুইচৌতে সম্পন্ন হওয়ার পথে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

  • Sarakhon Report
  • ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 135

চীনের কুইচৌ প্রদেশে নির্মিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। এর নির্মাণকাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যেই সেতুর ডেক প্যানেল স্থাপন শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় গণকংগ্রেসের উপদেষ্টা চাং শেংলিন।

সেতুটির মূল স্প্যান ১,৪২০ মিটার এবং উচ্চতা ৬২৫ মিটার—যা ২০০ তলা ভবনের সমান। আগের ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং ব্রিজকেও এটি ছাড়িয়ে যাবে।

চাং জানালেন, প্রকৌশলীরা মূল কাঠামোর নির্মাণ শেষ করেছেন। এখন সেতুর ডেক স্থাপনের পর প্রধান ক্যাবলগুলোর অ্যান্টি-করোশন ও বৈদ্যুতিক সরঞ্জামের কাজ চলছে।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সেতুটি চালু হলে এটি চীনের প্রকৌশল দক্ষতার প্রতীক হয়ে উঠবে এবং কুইচৌকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

এটি দক্ষিণ-পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগের অংশ, যা নদী পারাপারের সময় দুই ঘণ্টা থেকে কমিয়ে মাত্র দুই মিনিটে নিয়ে আসবে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

হরমুজ-পরবর্তী মধ্যপ্রাচ্যে সিরিয়ার নতুন সুযোগ—সুযোগ নাকি নতুন ফাঁদ?

কুইচৌতে সম্পন্ন হওয়ার পথে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

১২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫