০১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জি-২০ সম্মেলনে ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে মিত্রদের প্রকাশ্য আপত্তি অস্কারের আড়ালে যত রহস্য ও বিতর্ক, সোনালি মূর্তির দাম মাত্র ৪০০ ডলার কুষ্টিয়ায় ডুবুরি সংকট, নদীতে নিখোঁজদের উদ্ধারে বাড়ছে মৃত্যুঝুঁকি আট সপ্তাহের মাইন্ডফুলনেসেই কমতে পারে উচ্চ রক্তচাপ, বলছে গবেষণা তাইওয়ান অবরোধে প্রস্তুতি জোরদার করছে চীন, পাল্টা প্রতিরোধ পরিকল্পনা সাজাচ্ছে তাইপে প্রশান্ত মহাসাগরে আরও বিস্তৃত হচ্ছে চীনের ওয়াই-২০ সামরিক উড়োজাহাজের সক্ষমতা চীনের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, মার্কিন সাংবাদিকের দুই বছরের কারাদণ্ড লেবাননে দীর্ঘমেয়াদি অবস্থান জোরদার করছে ইসরায়েল, দখলকৃত এলাকায় বাড়ছে সামরিক উপস্থিতি গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে হামাসের নিরাপত্তাপ্রধান আটক, নিহত ৬ ভয়াবহ বন্যার এক সপ্তাহ পর নেপালে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ

মঙ্গল অনুসন্ধানে বিশ্বকে আমন্ত্রণ জানালো চীন

  • Sarakhon Report
  • ০৬:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 234

২০২৮ সালের মঙ্গল গ্রহে ‘থিয়ানওয়েন-৩’ অনুসন্ধান মিশনে অংশগ্রহণের জন্য বিশ্বের বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছে চীন। সম্প্রতি চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ তথ্য জানিয়েছে।

সিএনএসএ জানিয়েছে, জুনের শেষ পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাব জমা দিতে পারবে এবং অক্টোবরের মধ্যে চূড়ান্ত নির্বাচন করা হবে।

এই মিশনের মূল লক্ষ্য মঙ্গলে জীবনের চিহ্ন খোঁজা এবং এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গঠন, বায়ুমণ্ডল ও বাসযোগ্যতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

চীনের মিশনে অন্য দেশগুলো তাদের বৈজ্ঞানিক যন্ত্র (পেলোড) বিনামূল্যে পাঠাতে পারবে। তবে, তাদের নিজেদের খরচে সেগুলো বানাতে হবে এবং চীনের সঙ্গে তথ্য শেয়ার করতে হবে।

থিয়ানওয়েন-৩ মিশনে একটি ল্যান্ডার, অ্যাসেন্ডার, অরবিটার এবং রিটার্নার থাকবে। সংগৃহীত নমুনা ২০৩০ সালের দিকে পৃথিবীতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

জি-২০ সম্মেলনে ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে মিত্রদের প্রকাশ্য আপত্তি

মঙ্গল অনুসন্ধানে বিশ্বকে আমন্ত্রণ জানালো চীন

০৬:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫