১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৫৪)

  • Sarakhon Report
  • ০৩:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 188

প্রদীপ কুমার মজুমদার

আলবিরূণী আর্যভট রচিত দশগীতিকা আর্যাঃশত ও তন্ত্রের কথা উল্লেখ করেছেন। তবে কোনটি কার লেখা (দুই আর্যভটের মধ্যে) সেটি তিনি বলেন নি। আলবিরূণী এক জায়গায় বলেছেন প্রথম গ্রন্থ ছাট তিনি কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন নি। যা কিছু জানতে পেরেছেন তা ব্রহ্মগুপ্তের রচনা থেকে। তৃতীয় গ্রন্থটির কথা আলবিরূণীর আগের কোন গণিতবিদই উল্লেখ করেন নি এবং পরবর্তী কালে ঐ গ্রন্থটি সম্বন্ধে জানা যায় না।

ব্রহ্মগুপ্তের পর ভট্টোৎপল (১৬৬খ্রীঃ) পৃথুডক স্বামী, দ্বিতীয় ভাস্করাচার্য, ষোড়শ শতকে আর্যভট অনুপন্থী গণেশ, মুনীশ্বর ও জ্ঞানরাজ আর্যভটের রচনাবলীর উল্লেখ করেন। এঁদের রচনা পড়লে মনে হয় আর্যভটের মূল রচনা এঁদের কাছে ছিল। যাই হোক পরবর্তী কালে সম্ভবতঃ এগুলি নষ্ট হয়ে যায়।

কোলেক্রক সাহেব নানা অসুবিধার মধ্যে দীর্ঘকাল অনুসন্ধান চালিয়ে আর্যভটের বীজগণিতের বা অন্য কোন রচনাংশের সন্ধান পান নি। অবশেষে ভাদাউজি “দশগীতিকা” এবং “আর্যভটীয়” এই গ্রন্থ দুটির পু’থি আবিষ্কার করেন।

আর্যভটীয়ের ‘গণিত’ এবং ‘কালক্রিয়া’ নামক দুটি অংশের প্রথম ও দশম শ্লোক দুটি থেকে জানা যায়, ৪৯৯ খ্রীষ্টাব্দে কুসুমপুরে মাত্র তেইশ বৎসর বয়সে আর্যভট এই গ্রন্থটি রচনা করেন। এ থেকে পণ্ডিতেরা মনে করেন আর্যভট ৪৭৬ খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন। এবং আর্যভটীয় গ্রন্থনামটি রচনাকারের নিজের দেওয়া।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৫৩)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৫৩)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৫৪)

০৩:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫