০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আট জেলায় ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

  • Sarakhon Report
  • ০৭:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 350

বাংলাদেশে প্রতিবছরই বজ্রপাতে অনেক মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটছে

দেশের আটটি জেলা ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ওইসব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকাল তিনটা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা এবং সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

যে কারণে এই সময়ে নিরাপদে চলাচলসহ বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা, জানালা ও দরজা বন্ধ রাখা, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেয়া, গাছের নিচে আশ্রয় না নেয়া, কংক্রিটের মেঝেতে না শোয়া, কংক্রিটের দেয়ালে হেলান না দেয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকারও পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আট জেলায় ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

০৭:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫