০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

রণক্ষেত্রে (পর্ব-৪৯)

  • Sarakhon Report
  • ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 242

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

আমায় দেখতে পেয়ে শেবালভ বললেন, ‘দাঁড়াও। তোমারে এখেনেই থাকতি হবে। তুমি বরং, বাড়ির চালে চুবুকের কাচে চলি যাও। ওখেন থেকে চুবুক যা দেখবে তা একছুটে জঙ্গলের ধারে গিয়ে আমারে জানিয়ে আসবে। আর ওরে বোলো, ডানদিকি খামুর রোডের ওপরও যেন লজর রাখে। কওয়া তো যায় না, ওদিক থেকেও কিছু এসে পড়তি পারে।’

এক, দুই, ক্লিঙ্ক-ক্লিঙ্ক… অলসভাবে রোদ পোহাতে-পোহাতে একটা হাঁস উঠল প্যাঁকপ্যাঁক করে। ল্যাজে গাড়ির-চাকার-তেলকালি-মাখা আগুন-রঙা একটা মোরগ বেড়ার ওপরে বসে হঠাৎ বিজয়ীর মতো ডাক ছাড়তে লাগল, কোঁকর-কোঁ। তারপর সজোরে পাখা ঝাপ্টাতে-ঝাপ্টাতে মোরগটা যখন নিচের ধুলোমাখা আগাছাগুলোর ওপর পড়ে চুপ করে গেল, তখন সারা খামারটা গেল আবার একেবারে নিস্তব্ধ হয়ে। চারিদিক এত স্তব্ধ হয়ে গেল যে বহুদূর শূন্য থেকে ভেসে আসতে লাগল ভরতপাখির খুশিভরা ডাক আর ফুলে-ফুলে উষ্ণ, মিষ্টি গন্ধে-ভরা ফোঁটা-ফোঁটা মধু সংগ্রহে-ব্যস্ত মৌমাছির একটানা গুন্‌গুনি।

আমি যখন খামারবাড়ির খড়ে-ছাওয়া চালে উঠলুম তখন চুবুক মাথা না-ফিরিয়েই বললেন, ‘ব্যাপারটা কী?’

‘শেবালভ আপনাকে সাহায্য করার জন্যে আমায় পাঠালেন।’

‘ঠিক আচে। বসি থাক চুপচাপ। লিজে থেকে দেখা দিও না কিন্তু।’

শেবালভের নির্দেশ আমি জানিয়ে দিলুম চুবুককে, ‘ডান দিকটায় একটু চোখ রাখবেন। খামুর রোডের ওপর যদি কিছু দেখা যায়, সেই জন্যে।’

যেখেনে আচ, চুপটি করে বসি থাক, উনি সংক্ষেপে জবাব দিলেন। তারপর মাথা থেকে টুপিটা খুলে প্রকাণ্ড বড় মাথাটা চিমনির পেছন থেকে অল্প-একটু বের করে দেখতে লাগলেন।

কিন্তু কোথাও তখনও পর্যন্ত শত্রুর সেনাবাহিনীর দেখা নেই। বোঝা গেল, ওরা একটা খাদের আড়ালে আছে, আর যে-কোনো মুহূর্তে ফের দেখা দিতে পারে।

চালের ওপর খড়গুলো পেছল থাকায় পাছে হড়কে নিচে নেমে যাই এই ভয়ে নড়াচড়া না-করে চুপচাপ বসে রইলুম আমি, আর পায়ের আঙুলগুলো খড়ের মধ্যে গজে দিয়ে পা আটকে রাখার একটা জায়গা করে নিলুম। চুবুকের মাথা আর আমার মুখ প্রায় ছাঁই-ছাই করছিল। সেই প্রথম আমি লক্ষ্য করলুম, ওঁর কুচকুচে কালো মোটা-মোটা চুলের ফাঁকে শাদার ডোরা দেখা দিয়েছে। অবাক হয়ে ভাবলুম, ‘আচ্ছা, চুবুক কি তাহলে বুড়ো হয়ে গেছেন?’

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

রণক্ষেত্রে (পর্ব-৪৯)

০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫