০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

রণক্ষেত্রে (পর্ব-৫৭)

  • Sarakhon Report
  • ০৮:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 342

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

‘গুলির পটিগুলোরে টেনে আন!’ সুখারেভ চিৎকার করে বলছিলেন। ‘হাত নাগাও, নয় চুলোয় যাও!’

ঘাসের ওপর পড়ে-থাকা বাক্সগুলোর একটাকে ধরে আমি হিচড়ে টেনে নিয়ে যেতে লাগলুম। পরে আমার মনে পড়েছিল, তা-ই দেখে শেবালভ আমার কাঁধে একটা খোঁচা দিয়ে গালাগাল দিয়েছিলেন। কেন যে, তা তখন ধরতে পারি নি।

আর তারপরই, আমার যতদূর মনে পড়ে, একটা বুলেট ছুটে এসে নিকিশিনকে পেড়ে ফেলল। কিন্তু না, নিকিশিন বোধহয় এর আগেই মারা পড়েছিলেন, কারণ আমি যখন সেই বাক্সটা টেনে নিয়ে দৌড়চ্ছি তখন তিনি ধমক দিয়ে আমায় বলেছিলেন: ‘বাক্সটারে লিয়ে তুমি তো উল্টাদিকে দৌড়াচ্চ দেখি! আরে, ওটারে মেশিনগানের কাছে লিয়ে যাও!’ আর এরপরই তাঁকে পড়ে যেতে দেখি।

ফেদিয়ার ঘোড়াটা সেদিন গুলিতে মারা যায়। ও তখন সেই ঘোড়ার পিঠে বসে।

চুবুক পরে বলছিলেন, ‘ফেদিয়াটা কানচে। দেখি পাগলা ঘাসের মধ্যি মাথা গজে অঝোরে কানচে। তা, কাছে গিয়ে বললাম, ‘বোকামি করিস না, মানুষের জন্যিই কান্নাকাটির ফুরসত নেই, তার আবার।’ অমনি ফেদিয়া করল কী, বোঁ-করে এক পাক ঘুরে পিস্তলটারে তুলে ধরল। কইল, ‘চলি যাও। চলি যাও নইলে গুলি করব।’ ওর চোখ দুটা কেমন পাগলের পারা নাগল। চলি এলাম। পাগলের সঙ্গে কথা কয়ে লাভকী? ফেদিয়া ছোকরাটা বাজে, বুইলে?’ পাইপটা ধরাতে-ধরাতে চুবুক বললেন, ‘ওরে আমি বিশ্বেস করি নে।’

‘ওকে বিশ্বাস করেন না মানে?’ আমি বললুম। ‘ওর মতো সাহসী লোক কটা আছে?’

‘তাতে হলটা কী? সব সত্ত্বেও ও ছোকরাটা বাজে। ছোকরা মহা উচ্ছৃঙখল, পার্টি’র নোকদের মানতি চায় না। ও কয়, ‘আমার কর্মসূচি হল গিয়ে শ্বেতরক্ষীরা সব কটা নিকেশ না-হওয়া পেয্যন্ত ওদের সঙ্গে লড়ে যাওয়া। তারপর আমরা কাঁ করব না করব সে সময় হলে দেখা যাবে।’ আমার বাপু ওই কর্মসূচি পছন্দ লয়। ওটা কর্মসূচিই লয়, সব ধোঁয়া। আর বাতাসে ধোঁয়া কেটে গেলি দেখা যাবে, কিছুই বর্তমান নেই!’

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

রণক্ষেত্রে (পর্ব-৫৭)

০৮:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫