০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৮১)

  • Sarakhon Report
  • ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 385

প্রদীপ কুমার মজুমদার

প্রথম আর্যভটের পূর্বে ভাগ সম্পর্কে নানা আলোচনা থাকলেও সে আলোচনায় গণিতের রূপ ধরা পড়েনি। বলতে গেলে ভগ্নাংশ ও তৎসম্পর্কিত আলোচনা প্রথম আর্যভটের থেকে সূচনা হয়।

ব্রহ্মগুপ্ত, শ্রীধরাচার্য, শ্রীপতি, দ্বিতীয় ভাস্করাচার্য প্রমুখ ভারতীয় গণিতবিদেরা এই সূচনার সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরা প্রত্যেকেই কয় প্রকার ভাগ এবং কি কি, তারপর ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লঘুকরণ প্রভৃতি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। শ্রীধরাচার্য ও মহাবীর বলেছেন ‘ভাগ ছয় প্রকার।

কিন্তু ব্রহ্মগুপ্ত ও দ্বিতীয় ভাস্করাচার্য বলেছেন চার প্রকার। যাই হোক আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণিতশাস্ত্রে ছয় প্রকার ভাগের উল্লেখ ছিল সে সম্পর্কে কোন দ্বিমত নেই। এই ছয় প্রকার ভাগ হচ্ছে (১) ভাগ, (২) প্রভাগ, (৩) ভাগানুবন্ধ, (৪) ভাগাপবাহ, (৫) ভাগ-ভাগ, (৬) ভাগমাতৃ।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৮১)

০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫