০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৬)

অচল সিকি

‘আহারে! তবু যদি রাজধানীতে সাহেবের গাড়ি-বাড়ি আর দু’দশটা দাসী-

বাঁদী থাকতো!’

‘তা না থাকুক, তুমি তো আছো। দু’দশটা বছর তোমার কাঁধে চেপে অনায়াসে কাটিয়ে দিতে পারবো।’

শালবন পার হয়ে ওরা এইবার সরু পিচের রাস্তায় উঠলো। দুপুরের রোদ ধু ধু করছে। কাঠ কুড়োনো রোদে ঝলসানো কালো কালো ছেলেরা হাঁ করে দেখছে ওদের। জেবুন্নেসা বললে, ‘কি কুক্ষণেই এই ভূতে ধরেছিলো, তোমার এই শালবন বিহারে ভুলেও যদি আর কখনো আসি। উহ্, মানুষ আবার এতো হাঁটতে পারে!’

পা টনটন করছিলো এনামুলেরও। পাহাড়ি অঞ্চলে ওদের এ ছাড়া আর কোনো উপায়ও ছিলো না, একমাত্র সান্ত্বনা এটাই। যাদের সঙ্গে নিজেদের

গাড়ি-ঘোড়া থাকে তাদের কথা আলাদা। ওদের যখন সে সামর্থ্য নেই তখন আবার খেদ কেন।

চারিদিকে আগুনের হলকা ছুটছে। চৈত্র মাস। লালমাটির চিড়বিড়ে ধুলোয় আশ্যাওড়ার পাতাগুলো ঢেকে গিয়েছে। দু’একটি নাম-না-জানা পাখি অন্তহীন খাঁ খাঁ পার্বত্য উষ্ণতার গায়ে মাঝে মাঝে ঠাণ্ডা সবুজ দাগ কেটে উড়ে যাচ্ছে। জেবুন্নেসার মুখের দিকে তাকিয়ে এক সময় ভারি মায়া হলো এনামুলের, তেতে পুড়ে লাল হয়ে গিয়েছে বেচারির মুখ। এতো ঘামা ঘেমেছে যে দেখে মনে হয় যেন এইমাত্র নেয়ে উঠেছে। এনামুল নরোম করে ওর হাত ধরলো। বললে, ‘গাছতলায় বসে একটু জিরিয়ে নেবে রানী।’

‘থামলে আর হাঁটতে পারবো না, একটানা যতো দূর পারা যায় চলো।’

‘ঠিক কথা! দ্যাখো না, কথায় কথায় নিছক কম পথ হাঁটিনি আমরা!’

এরপর রীতিমতো পাল্লা দিয়ে হাঁটতে শুরু করলো দু’জন।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৬)

১২:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫