১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৪)

অচল সিকি

‘জন্মোছো কসাই হয়ে-‘

‘গরু-ছাগলের সঙ্গে সম্পর্ক।’

‘দ্যাখো, মুখ সামলে কথা বোলো!’

‘কেন, মারবে নাকি?’

‘শুধু বাজে কথা, শুধু বাজে কথা! আমাকে তো এখনো চেনোনি, আমি সব পারি-‘

‘তা পারো।’

‘তা পারো, মানে?’

‘জঘন্য কথা আমার ঠোঁটে আসে না রানী?’

‘মাগো!’

‘আমি ভদ্রঘরের সন্তান, অর্থাৎ এনামুল সৈয়দ, অর্থাৎ-‘

‘অর্থাৎ- ফর্থাৎ বুঝি না, সন্দেহ আছে তোমার সৈয়দে! সন্দেহ আছে বলেই শেষে লেখো। এরকম লোকের ঘর করা শক্ত, অতিষ্ঠ করে তুলেছে, বাবারে বাবা, ঢাকায় ফিরেই আমি ডাইভোর্স নেবো।’

‘তবু ভালো, নেবে-‘

‘দেবো!’

‘চেষ্টা করে দেখলে খুশি হবো!’

‘বেশ, খুশি হয়ো!’

এনামুল এবার ওর একটা হাত ধরলো, বুঝলো বেশি হয়ে যাচ্ছে; স্ত্রীলোকের মেজাজ, এর চেয়ে কাচের পিরিচ নিয়ে খেলা অনেক সুবিধের, অনেক কম ভয়ের। বললে, ‘সত্যি বলছি, রাগলে অদ্ভুত লাগে তোমাকে। মুখের চেহারা ভোজবাজির মতো পাল্টে গেছে! আহা এই রঙ যদি সবসময় থাকতো।’

জনপ্রিয় সংবাদ

সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৪)

১২:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫