০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা উপাসনা করতে গিয়ে কোনো আমেরিকান যেন ভয়ে পিছিয়ে না যান জেন-জি রাজনীতির ভাষা বুঝতে পারছে না প্রচলিত দলগুলো? ট্রাম্পের গোপন বিমানযাত্রা: ইরান যুদ্ধের রাজনৈতিক মূল্য কতটা বাড়ছে গ্রিসের দ্বীপভ্রমণের স্বপ্ন, নাকি ‘বমির ধূমকেতু’? উত্তাল সাগরে পর্যটকদের নাজেহাল দশা অ্যাপলের টেক্সাসে নতুন কারখানা: ম্যাক মিনি উৎপাদন ও কর্মীদের প্রশিক্ষণে বড় বিনিয়োগ ট্রাম্প-মাস্কের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা গ্যাসের সংকটে রূপগঞ্জে থমকে শিল্পের চাকা, বাড়ছে লোকসান ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: এক মাস আগেই নিরাপত্তা লঙ্ঘনে আইনি ব্যবস্থা হয়েছিল জাহাজভাঙা ইয়ার্ডের বিরুদ্ধে

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৪৫)

অচল সিকি

‘এটা মনগড়া কথা! বিয়ে করার কোনো দরকারই আমার হতো না। তুমি তো জানোই, বন্ধুমহলে চালাক বলে আমার কিছুটা সুনাম ছিলো। তোমার গলায় তক্তি হয়ে এখন তাতে জং ধরেছে। হৈচৈ করে দেশসুদ্ধ লোককে জানিয়ে তুমি ব্যাপারটাকে যেভাবে ঘোলাটে করে তুলেছিলে তাতে বিয়ে করা ছাড়া অন্য কিছুতে ভরাডুবি থেকে তোমাকে রক্ষা করা যেতো না-‘

জেবুন্নেসা রুক্ষকণ্ঠে ঝাঁঝিয়ে উঠলো, ‘তার মানে আমি তোমাকে বাধ্য করেছি বলতে চাও?’

‘তা বলিনি, তবে ঘোলাপানিতে মাছ শিকার করেছো, কোনো সন্দেহ

‘তুমি আস্ত ছোটোলোক, তোমার মুখের কোনো ট্যাক্স নেই।’

‘সারাদেশের লোক ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আমিতো কোন ছার।’

‘বলো বরাতের জোরে অমিাকে পেয়েছিলে। নইলে রাস্তার শিয়াল-কুকুরে তোমার দুঃখে কাঁদতো।’

‘তুমি যেমন কেঁদেছিলে-

‘আলবৎ ছিট হয়েছে তোমার মাথায়।’

‘খুব স্বাভাবিক। বিয়ের পর দিন দিন যেভাবে ফুলতে শুরু করেছো তাতে আমার দশা কোথায় গিয়ে শেষ পর্যন্ত ঠেকবে স্বয়ং মালেকুল মউতই জানে!’

‘আজকাল স্লিম জিনিসের দিকে তোমার নজর পড়েছে, বোঝা যাচ্ছে-‘

‘অবশ্যই, তা যদি জিনিসের মতো জিনিস হয়!’

‘তুমি তো কম ছ্যাবলা নও!’

‘ছ্যাবলামির কি দেখলে এতে। অল্প-স্বল্প একটু মেদের টাচ থাকলে মন্দ হয় না, গাবুস-গুবুস ধরনের জব্বোর মুটকি কারই বা পছন্দের!’

‘আমি কি তাই?’ চোখ পাকিয়ে জেবুন্নেসা বললে, ‘আমি মুটকি?’

‘হতে কতক্ষণ?

‘তুমি একটা আস্ত ভ্যাদামাছ!’

‘তুমি এঁটেকচু!’

‘তুমি রাঙামুলো!’

‘তুমি চিটেগুড়!’

‘তুমি পিঁপড়ে!’

‘তুমি তাড়কারাক্ষসী-‘

এনামুলের হাত কামড়ে দিলো জেবুন্নেসা। বললে, ‘কেমন?’

‘উপযুক্ত!’

‘তবু যদি নিজের মাস্টারির টাকা সবটুকু সংসারের পেছনে না ঢালতাম।

জনপ্রিয় সংবাদ

সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৪৫)

১২:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫