০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
ট্রাম্প-মাস্কের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা গ্যাসের সংকটে রূপগঞ্জে থমকে শিল্পের চাকা, বাড়ছে লোকসান ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: এক মাস আগেই নিরাপত্তা লঙ্ঘনে আইনি ব্যবস্থা হয়েছিল জাহাজভাঙা ইয়ার্ডের বিরুদ্ধে ২৫০ দিনেরও বেশি সমুদ্রে মার্কিন রণতরী, খাবার-পানি ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মীর রাজা আলী হত্যাকাণ্ডে নতুন মোড়, স্মার্টঘড়ির ফরেনসিক নিয়ে পরিবারের আপত্তি পশ্চিম তীরে ইসরায়েলি সেনা মোতায়েন, ফিলিস্তিনি বাড়ি ঘিরে সহিংসতা তীব্র ব্রড পিকে নিখোঁজ পাকিস্তানি পর্বতারোহী সোহাইল সাখির মরদেহ উদ্ধার ইরানের ওপর অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর: পড়াশোনা, বন্ধুত্ব আর আনন্দের ভারসাম্য কীভাবে রাখবেন

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৩)

অচল সিকি

‘কি হলো আবার?’ এনামুল ওর দিকে ঘাড় ঘোরালো জিজ্ঞাসু দৃষ্টিতে।

জেবুন্নেসার ভাবান্তর তার লক্ষ্য এড়ালো না। মিইয়ে পড়েছে জেবুন্নেসা, কিছুটা কাতর। চোখমুখে জট পাকানো দুশ্চিন্তার ময়লা ছাপ। বললে, ‘কি হলো?’

‘এই যে আমার কোনো বাচ্চাকাচ্চা হচ্ছে না, ভেতরে ভেতরে তুমি নিশ্চয়ই-

বাধা দিয়ে এনামুল বললে, ‘ব্যস্ ব্যস্ ব্যস্’

‘আমাকে তুমি আবার ডাক্তারের কাছে নিয়ে যেও!’

‘কী আশ্চর্য! থামবে, না গুঁতো খাবে আমার?’

‘ঠাট্টা নয়, দেখতে দেখতে বছর ঘুরতে চললো, আমার কিন্তু ভারি ভয় করছে-‘

‘তুমি একটা যা-তা, ওসব কথা পরে হবে, আমি কি ভাবছি জানো?’

‘একবার যখন ঘুরে গেলে তখন এক-আধটা কবিতা না লিখে তুমি ছাড়বে না, এ আমি জানি। আমার মাথাতেও কিন্তু একটা আইডিয়া এসেছে। ভাবছি স্কুলের ম্যাগাজিনে শালবন বিহারের ওপর একটা আর্টিকেল লিখলে মন্দ হয় না’

এনামুল বললে, ‘আমাকে দিয়ে কারেকশান করিয়ে নিও, যে বিদ্যের জাহাজ!’

‘তবু তো তোমার মতো লোক ঠকানো কবিতা লিখি না?’

‘একবার চেষ্টা করেই দ্যাখো না লক্ষ্মীটি!’

‘কাজ নেই বাবা ঐসব পণ্ডশ্রমে। আমরা বোধহয় এসে গেছি। ওটা স্টেশনের সিগন্যাল না?’

এনামুল বললে, ‘তাইতো মনে হচ্ছে!’

‘যাক বাঁচা গেল। কষ্টটা মনে থাকবে অনেকদিন।’

এনামুল বললে, ‘পরে এই কষ্টটাই আনন্দ দেবে-‘

হঠাৎ জেবুন্নেসা আনন্দে চমকে উঠলো। ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বললে, ‘খুব তো ভয় দেখিয়েছিলে যে ঐ আনিঘষা সিকিটা চালাতে পারবো না, বুড়ো কিন্তু টেরই পায় নি!’

এনামুল প্রায় আঁতকে উঠলো। ওর মুখের দিকে তাকিয়ে রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, ‘কি বললে?’

‘সেই অচল সিকিটার সৎকার করে এলাম, কানে এতো খাটো হয়ে যাচ্ছো কেন?’

এনামুল আর কথা বাড়ালো না। তার চোখে ডিসট্যান্ট সিগন্যালটা তখন কিছুটা ঝাপসা লাগছে।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-মাস্কের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৩)

১২:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫