১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক
শ্রী নিখিলনাথ রায়

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৩১)

  • Sarakhon Report
  • ১১:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 159
সমস্ত সামগ্রীই পূর্ব্ব হইতে সংগ্রহ করিয়া রাখা হইত। কেবল যে বিলাস-দ্রব্যে তাঁহাদিগকে বশীভূত করিয়া রাখিতেন এমন নহে, যখনই তাঁহাদের অর্থের প্রয়োজন হইত, দেবীসিংহ তৎক্ষণাৎ তাহাই প্রদান করিতেন। যে অর্থের প্রলোভনে স্বয়ং হেষ্টিংস সাহেব দেবীসিংহের বশবর্তী হইয়া পড়েন, তাহার মাহাত্ম্যে এই কয়জন অন্নমতি ইংরেজ যুবক যে অত্যন্ন আয়াসেই তাঁহার করতলগত হইবেন, ইহাতে আর বৈচিত্র্য কি। এইরূপে দেবীসিংহ স্বীয় উচ্চতর কর্মচারীদিগকে বিলাসমুগ্ধ করিয়া, আপনার কার্যোদ্ধারে সচেষ্ট হন।
তিনি নিজে কোন প্রকার আমোদ ‘প্রমোদে লিপ্ত থাকিতেন না। যৎকালে বিলাসবিভোর ইংরেজ কর্মচারিগণ আপনাদের কর্তব্য কার্য্য বিস্মৃতির অতল গর্ভে নিমগ্ন করিরা পশুরও অধম হইয়া উঠিলেন, সেই সময়ে দেবীসিংহ রাজস্বসংক্রান্ত যাবতীয় কার্যা নিজ হস্তে লইয়া আপনার অর্থোপার্জনের চেষ্টা করিতে লাগিলেন। তিনি ভিন্ন ভিন্ন স্থানের জমিদারীর ইজারা বন্দোবস্ত করিয়া লইতে আরম্ভ। করিলেন। কখন স্বনামে কখনও বা বেনামীতে তাঁহার কার্যোদ্ধার হইতে লাগিল এবং নানারূপ প্রতারণায়, প্রবঞ্চনায় তাঁহার সম্পত্তি দিন দিন বন্ধিত হইয়া উঠিল।
রাজস্বসংক্রান্ত যে সমস্ত ভার তাঁহার হস্তে ন্যস্ত ছিল, তাহা হইতে তিনি যথেষ্ট লাভ করিলেন। ক্রমে ক্রমে মুর্শিদাবাদ প্রদেশের রাজস্ব কোম্পানীর ভাণ্ডারে সঞ্চিত না হইয়া, দেবীসিংহের সম্পত্তির সহিত একীভূত হইয়া গেল। যখন কোম্পানীর প্রায় সমস্ত রাজস্ব দেবীসিংহের হস্তগত হইবার উপক্রম হইল, তখন উর্দ্ধতন কর্মচারিগণের চৈতন্যোদয় হয়। বিবেক মনুষ্যহৃদয় হইতে একেবারে চিরবিদায় লইতে পারে না। জগতের ক্রিয়ার পর প্রতিক্রিয়াও দেখা যায়। কাজেই সেই বিলাসবিভোর ইংরেজ যুবকগণের চমক ভাঙ্গিয়া গেল।
তাঁহারা যেন বহুকালের নিদ্রা হইতে উত্থিত হইয়া দেখিলেন যে, দেবীসিংহ তাঁহাদের ও তাঁহাদের প্রভু কোম্পানীর উভয়েরই সর্ব্বনাশসাধনে উদ্যত হইয়াছে। জঘন্য আমোদ-প্রমোদে ভুলাইয়া, তাঁহাদিগকে পশুরও অধম করিয়া তুলিয়াছে এবং কোম্পানীর সর্ব্বনাশ করিয়া নিজের উদর পরিপূর্ণ করিয়াছে। তাঁহা দিগকে নিজ কর্তব্য হইতে দূরে রাখিয়া, নিজের ইচ্ছামত সমস্ত কার্য্যই সম্পন্ন করিয়াছে। তখন তাঁহারা দেবী সিংহের ঘোরতর চাতুরী বুঝিতে পারিয়া, তাঁহাকে পদচ্যুত করিতে কৃতসংকল্প হইলেন।
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

শ্রী নিখিলনাথ রায়

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৩১)

১১:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫