০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
ফিলিস্তিন সংকট সমাধানে চার নীতির কথা জানালেন শি জিনপিং ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন চালু করতে ট্রাম্পের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বর্ণবৈষম্যের অভিযোগে শিশুদের হ্যালোইন পোশাক বিক্রি বন্ধ, ক্ষমা চাইল টার্গেট চাঙ্গি বিমানবন্দরে জ্যাকেট চুরির অভিযোগে দুই বছর পর ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার রাকী সাওয়ান্তকে ‘তামাশা’য় দেখতে চান আদনান সিদ্দিকি, বললেন ‘স্বপ্নের মতো’ বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ: অর্থনীতিই এখন ক্ষমতার প্রধান অস্ত্র কে নির্ধারণ করছে ‘মুসলিমবিরোধী বিদ্বেষ’-এর সীমারেখা? হরমুজ ঘিরে ছয় মাসে ৬৮ হামলা, নিহত ২০ নাবিক ও বন্দরকর্মী সাইবার নিরাপত্তা সেবার লাইসেন্স জটিলতার অবসান, সমঝোতায় ইওয়াই ঘানা ইরানের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞার হুমকি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

এল নিনোর প্রভাব: কলম্বিয়ায় পানির অভাবে দুজন করে গোসলের নির্দেশ

  • Sarakhon Report
  • ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • 271

এল নিনোর প্রভাবে বিপর্যস্ত কলম্বিয়া। তবে সবচেয়ে বেশি ভুগছে রাজধানী বোগোটা।

শহরের জলাধারগুলোতে পানির স্তর বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। আর এ কারণে অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ। কিছু এলাকায় পানি সরবরাহ সম্ভব হলেও সেখানে তা পর্যাপ্ত নয়।

বাধ্য হয়ে রাজধানী বোগোটায় একসঙ্গে দুজন করে গোসলের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পানি সংকট দেখা দেওয়ায় এমনটি করতে বলা হয়েছে।

দেশটিতে বর্তমানে অনাবৃষ্টিতে তীব্র খরায় ভুগছে।

এ বিষয়ে বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গ্যালান বলেন, ‘একসঙ্গে গোসল করুন। এটি পানি সংরক্ষণের জন্য একটি শিক্ষামূলক অনুশীলন। এটা পানি সংরক্ষণে অনেক সাহায্য করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি রোববার বা সপ্তাহের অন্য কোনো দিন আপনার বাড়ি থেকে বের না হন তবে গোসল করবেন না।’

মেয়রের এ ঘোষণায় খুশি নন শহরের বাসিন্দারা।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০০ মিটার ওপরে আন্দিজ পর্বতমালায় অবস্থিত বোগোটা।

আর সেখানে পানির অভাব দিনে দিনে বাড়ছে। এখানে সাধারণত প্রতি বছর গড়ে ১০২০ মিমি বৃষ্টিপাত হয়। এবার হঠাৎ বৃষ্টিপাত কমায় এখানকার বাসিন্দারা চরম বিপদে পড়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন সংকট সমাধানে চার নীতির কথা জানালেন শি জিনপিং

এল নিনোর প্রভাব: কলম্বিয়ায় পানির অভাবে দুজন করে গোসলের নির্দেশ

০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪