০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো বিমানবন্দরে ড্রোন হামলার আশঙ্কা: জার্মানিকে নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদী, জ্বালানি ও শিল্পে বাড়ছে বিপদের শঙ্কা ব্যর্থতার দীর্ঘ ইতিহাস পেরিয়ে সমুদ্রশক্তি বাড়াচ্ছে ব্রাজিল রাশিয়ার বিরুদ্ধে নতুন শুল্ক অস্ত্র হাতে ট্রাম্প, চাপে পড়তে পারে মস্কোর জ্বালানি অর্থনীতি পাঁচ বছরে আফগানিস্তান: যুদ্ধ কমেছে, কিন্তু সংকুচিত হয়েছে মানুষের জীবন বিশেষজ্ঞের ভিড়ে আমাদের সবচেয়ে বেশি দরকার প্রজ্ঞাবান মানুষ

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৬)

বুলু ও চড়ুই
‘বুলুপা, বুলুমণি, বুলবুলি-‘
এবার ডাকার ধরনটা একটু অন্য রকমের। বজ্জাতটা সুর পাল্টানোর তুখোড় কারিগর। সেদিনও ঠিক এইভাবে ডেকেছিলো, যেদিন না বলা না কওয়া উধাও হয়ে যায়, সেই একাত্তুরে।
‘বুলুপা, তোকে আমি একটা রাজপুত্তুর বর জুটিয়ে দেব!’
‘তাতো বটেই, আমার যে ঘুম হচ্ছে না’
‘তাহলে কি এতো ভাবিস সবসময়?’
‘ঐ যা বললি তুই, রাজপুত্তুর বর-‘
‘তোদের আর কি, তোদের তো ঐ একটাই চিন্তা, কিভাবে কার গলায় খেজুর গাছের কলসিটি হয়ে ঝোলা যায়, ভ্যাট!’
‘আরেব্বাস! নিজে একটা চিন্তার পাহাড়!’
‘তুই কি বুঝবি, আমার ভেতরে কি হচ্ছে, তুই কি ক’রে তা জানবি। সারাদেশে আগুন জ্বলছে, গরু-ছাগলের মতো মানুষ মারছে, আর ঘরের ভেতর ব’সে ব’সে লেজ নাড়ছি আর ট্রানজিসটর শুনছি, জঘন্য-‘
‘দেশপ্রেম একেবারে উথলে উঠছে!’
‘আর কেউ নেই, বন্ধু-বান্ধুবরা সবাই চলে গেছে, কেবল আমি-‘
‘ঝাঁপিয়ে পড়লেই পারিস!’
‘পারিতো বটেই, কিন্তু তোরা, তোদের জন্যেই তো পা বাড়াতে পারি না!’
‘আমরা বুঝি তোকে ধরে রেখেছি?’
‘তা রাখিসনি ঠিকই, কিন্তু তোদের জন্যে মায়া হয়, যদি আর না ফিরি
তোদের সঙ্গে দেখা হবে না, এইসব মনে হয়-‘
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৬)

১২:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫