০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
গ্যাসের সংকটে রূপগঞ্জে থমকে শিল্পের চাকা, বাড়ছে লোকসান ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: এক মাস আগেই নিরাপত্তা লঙ্ঘনে আইনি ব্যবস্থা হয়েছিল জাহাজভাঙা ইয়ার্ডের বিরুদ্ধে ২৫০ দিনেরও বেশি সমুদ্রে মার্কিন রণতরী, খাবার-পানি ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মীর রাজা আলী হত্যাকাণ্ডে নতুন মোড়, স্মার্টঘড়ির ফরেনসিক নিয়ে পরিবারের আপত্তি পশ্চিম তীরে ইসরায়েলি সেনা মোতায়েন, ফিলিস্তিনি বাড়ি ঘিরে সহিংসতা তীব্র ব্রড পিকে নিখোঁজ পাকিস্তানি পর্বতারোহী সোহাইল সাখির মরদেহ উদ্ধার ইরানের ওপর অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর: পড়াশোনা, বন্ধুত্ব আর আনন্দের ভারসাম্য কীভাবে রাখবেন পরীক্ষা ছাড়াই নজরকাড়া সাফল্য, সংযুক্ত আরব আমিরাতে এ-লেভেলে শতভাগ পাস

প্রেমিক কখনও বেজন্মা হয় না

তুমি কেন এসে সামনে দাঁড়ালে আমার
নিজে হাতে গুছিয়ে দিয়েছিলে আমাকে
বনপথের শেষ প্রান্তে খালের পাড়ে এসেছিলে তুলে দিতে নৌকায়।
উজ্জ্বল কঠিন ছিলো তোমার মুখ
কাঁপেনি তোমার শরীর
শেষ চুম্বন শেষে
উষ্ণ ঠোঁট টেনে নিয়ে
সোজা হয়ে দাঁড়িয়ে বলেছিলে জয়বাংলা
তোমার চোখে আসেনি এক বিন্দু টলটলে অশ্রু।
অথচ তোমার অশ্রুকে আমি খুবই ভালোবাসতাম
কপোলে গড়িয়ে এলেই মনে হতো
এ যেন দুর্বার স্রোত পদ্মার।
অথচ সেদিন সে অশ্রু আসেনি তোমার চোখে।
শুধু কাঁধের ওপর মুখটা রেখে বলেছিলে
রাইফেলের ডগায় নতুন পতাকা নিয়ে ফিরো
সে পতাকা আমি নিজ হাতে ওড়াব।
তোমার কথা রেখে এই আমি এখনও আছি
ফিরে এসেছিলাম দৃপ্ত পায়ে
তখন পথে পথে শুধু মিছিলের জোয়ার
আমি সেই জোয়ারের প্রবল ঢেউ এ বেয়নটে বাধা পতাকা
রক্ষা করতে করতে ঠিকই পৌঁছেছিলাম উঠোনে
গোলাপ গাছগুলোর পাশে তখন অনেক আগাছা
রজনীগন্ধার সাথে বেড়ে উঠেছে ঘাস
চারপাশে কারা যেন বলেছিলো অনেক কথা
কানের ভেতর তখন তপ্ত শিসা
শুধু একটি তারিখ সকলে এক মুখে বললো
২২ এ আগস্ট
২৩২৪২৫ আগস্টও তারা দেখেছিলো তোমাকে পদ্মার জলে

তারপরে এই আমি একাকি হেঁটেছি অনেক বনপথ
পার হয়েছি অনেক আগাছা ভরা পাহাড়
মাঝে মাঝে ভেবেছি তুমি কি পারো না
পদ্মার জলফুঁড়ে উঠে আসতে আমার কাছে?
আমি তোমার জন্যে যে পতাকা এনেছিলাম
তাও কয়েকদিনের মধ্যে কারা যেন কেড়ে নিয়ে গেলো।
তবুও তুমি আসোনি কোনোদিন
আজ কেন এলে তুমি এই রাতে
ভাবছো বৃদ্ধ আমি ভয়ে ভীত হয়ে বলবো
পাক সার জমিন শাদাবাদ
তুমি তো তোমার উষ্ণ ঠোঁট দিয়ে
মিশিয়ে দিয়েছো আমার ঠোঁটে জয়বাংলা
আমি কি এতটাই প্রতারক প্রেমিক!
তোমার ঠোঁটের সাথে করবো প্রতারণা।
তুমি তো অন্তত জানো প্রেমিক কখনও বেজন্মা হয় না।

জনপ্রিয় সংবাদ

গ্যাসের সংকটে রূপগঞ্জে থমকে শিল্পের চাকা, বাড়ছে লোকসান ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা

প্রেমিক কখনও বেজন্মা হয় না

০৩:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

তুমি কেন এসে সামনে দাঁড়ালে আমার
নিজে হাতে গুছিয়ে দিয়েছিলে আমাকে
বনপথের শেষ প্রান্তে খালের পাড়ে এসেছিলে তুলে দিতে নৌকায়।
উজ্জ্বল কঠিন ছিলো তোমার মুখ
কাঁপেনি তোমার শরীর
শেষ চুম্বন শেষে
উষ্ণ ঠোঁট টেনে নিয়ে
সোজা হয়ে দাঁড়িয়ে বলেছিলে জয়বাংলা
তোমার চোখে আসেনি এক বিন্দু টলটলে অশ্রু।
অথচ তোমার অশ্রুকে আমি খুবই ভালোবাসতাম
কপোলে গড়িয়ে এলেই মনে হতো
এ যেন দুর্বার স্রোত পদ্মার।
অথচ সেদিন সে অশ্রু আসেনি তোমার চোখে।
শুধু কাঁধের ওপর মুখটা রেখে বলেছিলে
রাইফেলের ডগায় নতুন পতাকা নিয়ে ফিরো
সে পতাকা আমি নিজ হাতে ওড়াব।
তোমার কথা রেখে এই আমি এখনও আছি
ফিরে এসেছিলাম দৃপ্ত পায়ে
তখন পথে পথে শুধু মিছিলের জোয়ার
আমি সেই জোয়ারের প্রবল ঢেউ এ বেয়নটে বাধা পতাকা
রক্ষা করতে করতে ঠিকই পৌঁছেছিলাম উঠোনে
গোলাপ গাছগুলোর পাশে তখন অনেক আগাছা
রজনীগন্ধার সাথে বেড়ে উঠেছে ঘাস
চারপাশে কারা যেন বলেছিলো অনেক কথা
কানের ভেতর তখন তপ্ত শিসা
শুধু একটি তারিখ সকলে এক মুখে বললো
২২ এ আগস্ট
২৩২৪২৫ আগস্টও তারা দেখেছিলো তোমাকে পদ্মার জলে

তারপরে এই আমি একাকি হেঁটেছি অনেক বনপথ
পার হয়েছি অনেক আগাছা ভরা পাহাড়
মাঝে মাঝে ভেবেছি তুমি কি পারো না
পদ্মার জলফুঁড়ে উঠে আসতে আমার কাছে?
আমি তোমার জন্যে যে পতাকা এনেছিলাম
তাও কয়েকদিনের মধ্যে কারা যেন কেড়ে নিয়ে গেলো।
তবুও তুমি আসোনি কোনোদিন
আজ কেন এলে তুমি এই রাতে
ভাবছো বৃদ্ধ আমি ভয়ে ভীত হয়ে বলবো
পাক সার জমিন শাদাবাদ
তুমি তো তোমার উষ্ণ ঠোঁট দিয়ে
মিশিয়ে দিয়েছো আমার ঠোঁটে জয়বাংলা
আমি কি এতটাই প্রতারক প্রেমিক!
তোমার ঠোঁটের সাথে করবো প্রতারণা।
তুমি তো অন্তত জানো প্রেমিক কখনও বেজন্মা হয় না।