০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
বিসিআই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করলো ককরোচ জনতা পার্টি স্বাধীনতা দিবসের আগে দিল্লি হাইকোর্টসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি যুদ্ধ শেষ হলেও ইরানের হুমকি কাটেনি, তুরস্ক থেকে গোপনে সরানো হয়েছিল ট্রাম্পকে ডারউইন টেস্টে তানজিদের প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সিলেটে হামসদৃশ উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ নানদেদে সুখবীর সিং বাদালকে হামলা, ষাটোর্ধ্ব নিহাং সেবাদার আটক ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার তিন বাংলাদেশি নারী মাগুরায় সবজি বিক্রি করে ফেরার পথে নসিমনচালককে চাপা দিয়ে হত্যা মানসিক রোগ কি বংশগত? জেনেটিক পরীক্ষা নিয়ে পরিবারগুলোর ভুল ধারণা ভাঙছেন বিশেষজ্ঞরা

অবিনাশী উপহার

ঝড়ে ও ঝঞ্ঝায়

গেরিলা ভঙ্গিতে
এ কেমন অন্ধকার ওতপেতে আছে !

তবু
পাতার আড়াল থেকে
আতঙ্কের জামা গায়ে
বেরিয়ে এসেছে
রক্তজাত অবরুদ্ধ
এক বৃক্ষ
আমি তাকে
লিখে দেবো আজ
অবারিত জল-স্থল
মহাশূন্যে অন্তরীণ অন্তরীক্ষ!

এ বৃক্ষের নাম
দুর্ভাগ্য আমার
আমারই
আত্ম-পরিচয়
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
পথভ্রষ্ট কীট
এ সত্যটা
কিছুতেই মানতে নারাজ
ওরা
দুর্বিনীত ঠকবাজ
ওরা কিছু
মানতে রাজি নয়:
ভয় —
যদি মিথ্যা
পরাজিত হয়,
ভয়
যদি সত্য
মুক্তি পেয়ে
বের হয়!

কেন বলি
আমার কিচ্ছু নেই
তবু বলি
সব আছে
এ আমার মাতৃভূমি
এ আমার প্রাণ।
২.
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
সবই আছে,সব —
পিতা-মাতা,
ভাই-বোন
অর্থ-বিত্ত
ডলারজীবন
কতো কতো
ভোগের উৎসব।

কী নির্মম পরিহাস
এদের সবই আছে,
শুধু নেই
এক টুকরো মাটি —
মাতৃভূমি;
এটা নাকি পুরাতন
এ যুগে চলে না
যেন এক
অচল আধুলি।

আমার কিছুই নেই
তবু আছে
মাতৃভূমি
থাক বা না-থাক
তবু আছে
রক্তে পাওয়া
স্বাধীনতা
এ আমার অহংকার
অমৃতের অবিনাশী
শ্রেষ্ঠ উপহার।

ঝড়ে ও ঝঞ্ঝায়
যে কোনো উপায়ে
অন্য কিছু নয়
শুধু তাকে চাই
বুকে নিয়ে শুয়ে যেতে
মৃত্যুর সময়।

জনপ্রিয় সংবাদ

বিসিআই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করলো ককরোচ জনতা পার্টি

অবিনাশী উপহার

০৯:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ঝড়ে ও ঝঞ্ঝায়

গেরিলা ভঙ্গিতে
এ কেমন অন্ধকার ওতপেতে আছে !

তবু
পাতার আড়াল থেকে
আতঙ্কের জামা গায়ে
বেরিয়ে এসেছে
রক্তজাত অবরুদ্ধ
এক বৃক্ষ
আমি তাকে
লিখে দেবো আজ
অবারিত জল-স্থল
মহাশূন্যে অন্তরীণ অন্তরীক্ষ!

এ বৃক্ষের নাম
দুর্ভাগ্য আমার
আমারই
আত্ম-পরিচয়
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
পথভ্রষ্ট কীট
এ সত্যটা
কিছুতেই মানতে নারাজ
ওরা
দুর্বিনীত ঠকবাজ
ওরা কিছু
মানতে রাজি নয়:
ভয় —
যদি মিথ্যা
পরাজিত হয়,
ভয়
যদি সত্য
মুক্তি পেয়ে
বের হয়!

কেন বলি
আমার কিচ্ছু নেই
তবু বলি
সব আছে
এ আমার মাতৃভূমি
এ আমার প্রাণ।
২.
আমার সন্তান
কিংবা তার প্রজন্মের
সবই আছে,সব —
পিতা-মাতা,
ভাই-বোন
অর্থ-বিত্ত
ডলারজীবন
কতো কতো
ভোগের উৎসব।

কী নির্মম পরিহাস
এদের সবই আছে,
শুধু নেই
এক টুকরো মাটি —
মাতৃভূমি;
এটা নাকি পুরাতন
এ যুগে চলে না
যেন এক
অচল আধুলি।

আমার কিছুই নেই
তবু আছে
মাতৃভূমি
থাক বা না-থাক
তবু আছে
রক্তে পাওয়া
স্বাধীনতা
এ আমার অহংকার
অমৃতের অবিনাশী
শ্রেষ্ঠ উপহার।

ঝড়ে ও ঝঞ্ঝায়
যে কোনো উপায়ে
অন্য কিছু নয়
শুধু তাকে চাই
বুকে নিয়ে শুয়ে যেতে
মৃত্যুর সময়।