০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পঞ্চম সপ্তাহে তীব্রতা বৃদ্ধি, বৈরুত ও তুরস্কে নতুন উত্তেজনা চিপ পাচার কেলেঙ্কারি: নিষেধাজ্ঞা ভেঙে চীনে পৌঁছাচ্ছে উন্নত প্রযুক্তি, নিয়ন্ত্রণে বড় ফাঁক বাইটড্যান্সের ঝড়ো উত্থান: টিকটক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা—বিশ্ব প্রযুক্তি দুনিয়ায় নতুন শক্তির উত্থান ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রতারণা: শীর্ষ কর্মকর্তার পরিচয়ে যুবক গ্রেপ্তার, বেরিয়ে এলো চক্রের কৌশল বরিশালে হামের ভয়াবহ বিস্তার, তিন মাসে ৭ শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা ও নাটোরে অভিযান, অনিয়মে দুই লাখ টাকা জরিমানা শরিয়াহ মানদণ্ডে ফাঁক, আস্থার সংকট—ইসলামী ব্যাংকিংয়ে সংস্কারের ডাক ঢাকার শহীদ মিনার এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার তিস্তা সীমান্তে জ্বালানি চোরাচালান ঠেকাতে কড়াকড়ি, অভিযানে সক্রিয় বিজিবি সায়েদাবাদে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণীর, ঢাকায় আবারও সড়ক নিরাপত্তা প্রশ্নে

রণক্ষেত্রে (পর্ব-৯১)

নবম পরিচ্ছেদ

চিন্তাটা বারবার মনের মধ্যে তোলাপাড়া করে শেষপর্যন্ত আমি এই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছলুম যে এরকম কোনো চিহ্ন বা লক্ষণ আমার মধ্যে নেই। সঙ্গে আমার এমন কোনো কাগজপত্র ছিল না যা থেকে লাল ফৌজের লোক বলে আমার পরিচয় পাওয়া যায়। এর আগে শ্বেতরক্ষী বাহিনীর সামনে পড়ে যাওয়ার পর পালাতে গিয়ে তারার ব্যাজ-আটা আমার ছাইরঙের লোমের টুপিটা গিয়েছিল হারিয়ে।

ফৌজী কোটটাও আমার ওই একই সময়ে খুলে ফেলে দিয়েছিলুম। ভাঙা রাইফেলটা পরে ফেলে এসেছিলুম জঙ্গলে, আর গুলির ক্রুশ-বেলটাটা ওইদিন সকালেই নদীতে স্নান করতে যাওয়ার আগে কাঁড়েয় রেখে এসেছিলাম। আর তখন আমার গায়ে কালোরঙের যে-টিউনিকটা চড়ানো ছিল, তা ছিল নিতান্তই ইশকুলের ছাত্রের পোশাক। আমার বয়েসটাও সৈন্যদলে নাম লেখানোর উপযোগী ছিল না। তাহলে? আর বাকি রইল কি?

‘ও, হ্যাঁ! আরও একটা জিনিস ছিল বটে। সেটা হল, টিউনিকের নিচে লুকোনো আমার ছোট্ট মাওজারটা। কিন্তু তা ছাড়া? বাকি রইল খালি, কী করে আমি ওই নদীটার ধারে এসে পৌঁছলুম তার কাহিনী। মাওজারটা ওই ঘরেরই উনোনের নিচে লুকিয়ে রাখা চলে। আর নদীর ধারে এসে পড়ার কাহিনী? আরে, গপ্পো তো সব সময়েই একটা-না-একটা বানিয়ে বলা যায়।’

পাছে সবকিছু গোলমাল হয়ে যায় এই ভয়ে স্থির করলুম নিজের নাম, ধাম আর বয়েস ভাঁড়িয়ে ব্যাপারটাকে আর জটিল করে তুলব না। ঠিক করলুম, আমি আমিই থাকব, অর্থাৎ, আমি থাকব বরিস গোরিকভ, আবুজামাস টেকনিক্যাল হাই স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র হয়েই। খালি এর সঙ্গে যোগ করে দেব যে আমি আমার মামার সঙ্গে (তাঁর আসল নামই বলব) খাবুকভ যাচ্ছিলুম মামীমার কাছে কয়েকটা দিন কাটাতে (মামীমার ঠিকানা আমার জানা ছিল না, ঠিকানাটা আমার মামাই জানতেন)। আর খাকভ যাওয়ার পথে মামার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, আর আমার কাছে পাশ বা অন্য দলিলপত্র না থাকায় (ওসব কাগজপত্র মামার কাছেই ছিল) আমাকে মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়।

আমি তখন ঠিক করলুম ট্রেনের লাইন-বরাবর হে’টে পরের স্টেশনে গিয়ে ফের ট্রেন ধরব। কিন্তু ওইখান থেকে লালেদের এলাকা শেষ হয়ে শ্বেতরক্ষীদের এলাকা শুরু হয়েছিল। ওরা যদি জিজ্ঞেস করে পায়ে-হে’টে আসার সময় আমি পেট চালালুম কী করে, তো বলব, গ্রামগুলো থেকে ভিক্ষে করে খাবার সংগ্রহ করে বে’চে থেকেছি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পঞ্চম সপ্তাহে তীব্রতা বৃদ্ধি, বৈরুত ও তুরস্কে নতুন উত্তেজনা

রণক্ষেত্রে (পর্ব-৯১)

০৮:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫