০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি উজান আসামে বন্যার ভয়াবহতায় জীবন বাঁচাতে দিনরাত উদ্ধারকর্মীরা ১৮০ বছর পর আসামের পাহাড়ে বিরল ফুলের উদ্ভিদ, টিকে আছে মাত্র ৪০টি আসামে বন্যার পানি নামতেই বাড়ছে রোগের শঙ্কা, নিরাপদ পানি ও মশা নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বান আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন জেলায় বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবি আগস্টে ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে ফের উচ্চপর্যায়ের বৈঠক আসামে ১০ বছরে ৬,২১১ শিশুশ্রমিক শনাক্ত, পুনর্বাসন হয়েছে ৬,১২৩ জনের আজাদ কাশ্মীর নির্বাচনে বড় জয় নওয়াজ শরিফের দল পিএমএল-এনের, ১৩ আসনের ৯টিই দখল সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থায় হুতিদের হামলার দাবি, বাড়ছে বিশ্ববাজারে উদ্বেগ চীনের চিপ প্রতিযোগিতার ভয়ে এশিয়ার প্রযুক্তি বাজারে বড় ধস

রণক্ষেত্রে (পর্ব-১০১)

দশম পরিচ্ছেদ

এবার চুবুকের গলা কানে এল:

অবস্তা এর চেয়ে আর কী খারাপ হবে, কাজেই আমি মিথ্যে ধানাই-পানাই করতি যাবই-বা কেন?’

‘জানতে চাই, কটা মেশিনগান আছে?’

‘তিনটা। দুটা ম্যাকসিম আর একটা কোল্ট।’

ভাবলুম, ‘চুবুক ইচ্ছে করেই ওকথা বলছেন। তা না হলে, আমাদের বাহিনীতে তো মাত্র একটা কোল্টই আছে।’

‘আর কমিউনিস্ট কতজন?’

‘সব্বাই কমিউনিস্ট।’

‘সকলেই, বলতে চাও? তুমি কমিউনিস্ট?’

কোনো উত্তর নেই।

‘তুমি কি কমিউনিস্ট? শুনতে পাচ্ছ না, তোমাকেই বলছি!’

‘মিছে কথা খরচা করেন কেন? আমার পার্টি-সদস্যের কার্ড তো আপনারই হাতে।’

‘চুপ! বুঝেছি, তুমি পাঁড়গুলোর মধ্যে একটা। দাঁড়াও। অফিসার কথা বলার সময় খাড়া দাঁড়িয়ে থাকতে হয় জান না? তুমিই কি জমিদারবাড়ি ঢুকেছিলে?’

‘হ্যাঁ, আমি।’

‘তোমার সঙ্গে আর কে ছিল?’

‘আমার এক কমরেড। একজন ইহুদি।’

‘নোংরা ইহুদি? তা, সে লোকটা কোথায়?’

‘পালিয়ে গ্যাচে… আরেক দিকে।’

‘কোন দিকে?’

‘উল্টা দিকে।’

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রণক্ষেত্রে (পর্ব-১০১)

০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫