১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ইউক্রেনের লক্ষ্য ২০২৭ সালের মধ্যেই ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষামূলক মডেল প্রকৃতি ও পাখির টানে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বিল অডি খোলা পানিতে সাঁতার কতটা নিরাপদ, বৃষ্টির পর বাড়ে যে ভয় রাশিয়ার বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের বিতর্কে ইতালির কোচের দৌড় থেকে ছিটকে পিরলো আঠা-লেবেল ছাড়াই কাগজের প্যাকেজিং, বদলে যেতে পারে পুনর্ব্যবহারের ভবিষ্যৎ বালিতে বিদেশিদের দৌড় ক্লাবে স্থানীয়দের বাদ দেওয়ার অভিযোগ, দুই ডাচ নাগরিক নিষিদ্ধ আসামে ভয়াবহ বন্যা, ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে ৬ লাখের বেশি মানুষ জাপানে প্রথম মসজিদ নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক, পরিচয় সংকটে ফুজিসাওয়া আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের অবিশ্বাস্য কাছাকাছি দেখা মিলছে বয়স বাড়লেও হাড় শক্ত রাখবে যেসব খাবার, দুধের বাইরেও আছে সহজ উপায়

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দালালসহ ১১ জন আটক

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযান ও আটক

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ নারী ও এক শিশুসহ ৫ জনকে আটক করা হয়।

এ ছাড়া একই বিওপির পৃথক অভিযানে আরও ৩ নারীসহ ৬ জনকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের পরিচয়

আটকরা হলেন কুমিল্লার বরুরা উপজেলার রেওলাইন গ্রামের হরেকৃষ্ণ গাইনের ছেলে রিপন চন্দ্র গাইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়াল গ্রামের শরৎ বাড়ৈর ছেলে সঞ্জিৎ বাড়ৈ এবং ফরিদপুরের সদরপুর উপজেলার মধুমণ্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।

পরবর্তী ব্যবস্থা

আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। মামলা দায়েরের পর পুরুষদের আদালতে সোপর্দ করা হবে।

#tags: #বিজিবি #সীমান্ত #মহেশপুর #অবৈধপ্রবেশ #বাংলাদেশি_আটক #সারাক্ষণরিপোর্ট

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের লক্ষ্য ২০২৭ সালের মধ্যেই ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষামূলক মডেল

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দালালসহ ১১ জন আটক

০৮:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫