০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
উপসাগরের অমিল: ইরান যুদ্ধ দেখিয়ে দিল আরব ঐক্যের সীমাবদ্ধতা  নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস

আগে গ্রেপ্তার, পরে মামলা: সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটি দায়েরের আগেই তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মামলাটি দায়ের করা হয় এবং ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় তার সঙ্গে আরও চারজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, মামলার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এর আগে রোববার রাত আটটার পর রাজধানী থেকে গোয়েন্দা শাখার একটি দল আনিস আলমগীরকে হেফাজতে নেয়। পরদিন সোমবার ‘জুলাই বিপ্লবী জোট’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীর ও অন্য চারজন রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং বর্তমানে কার্যক্রম সীমিত থাকা ওই সংগঠনের উসকানিমূলক তৎপরতায় প্ররোচনা দিয়েছেন।

#Journalist #AnisAlamgir #AntiTerrorismAct #Bangladesh #Uttara #News

জনপ্রিয় সংবাদ

উপসাগরের অমিল: ইরান যুদ্ধ দেখিয়ে দিল আরব ঐক্যের সীমাবদ্ধতা

আগে গ্রেপ্তার, পরে মামলা: সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ

০৭:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫