০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চিকিৎসক সাময়িক বরখাস্ত

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন।

এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্ত কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মহাসচিব পদ থেকেও তাঁকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। এর আগে ১২ ডিসেম্বর ঢাকায় তাঁকে গুলি করা হয়েছিল।

তাঁর মৃত্যুর পর ডা. তাজিন আফরোজ শাহের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা বলে দাবি করা একটি মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে ডা. তাজিন আফরোজ শাহ দাবি করেছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরে একই অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা তাঁর আইডি হ্যাক করে অর্থ দাবি করেছে। ছড়িয়ে পড়া মন্তব্যকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চিকিৎসক সাময়িক বরখাস্ত

০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫