০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৬)

  • নাঈম হক
  • ০৯:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • 196

প্লেনটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর গন্তব্যস্থলের দিকে ওড়ে….

এ দফায় চাকরি তিনি পান, অবশেষে মার্কিন এয়ার কর্প-এ যোগদানের স্বপ্ন তাঁর পূর্ণ হয়। আলাস্কায় তিন মাস ধরে লয়েড প্লেনের খেয়াতরীর কাজ করেন। তিন মাসের খেয়াতরী সম্পন্ন হলে তাঁকে ফ্লোরিডায় পাঠানো হয় “বি-২৪” বোমারু প্লেনের কো-পাইলটের ট্রেনিং-এর জন্য। ট্রেনিং শেষে লয়েড-কে নতুন নিয়োগপত্র দিয়ে ঢাকার তেজগাঁও’র ঘাঁটিতে পাঠানো হয়। এখানে তিনি ১৩৪৬তম এয়ার ট্রান্সপোর্ট কমান্ডে (এটিসি) যোগদান করেন।

ইউএসএস আরিজোনা পুড়ছে। পার্ল হার্বার আক্রান্ত: ৭ ডিসেম্বর ১৯৪১।

লয়েডকে- টেনেসি-র ন্যাশভিল থেকে ঢাকার তেজগাঁও-তে পৌছুতে সুদীর্ঘ পথযাত্রা করতে হয়। আরো ছয়জন যাত্রীসমেত লয়েড “সি-৫৪” প্লেনে উঠে বসেন। প্লেনের পাইলট ক্যাপ্টেন স্টেলমেইখার (Stellmacher) ন্যাশভিল থেকে যাত্রা শুরু করে প্রথমে আসেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বীচে, সেখান থেকে যান “পোর্টো রিকো”-তে।

পোর্টো রিকো থেকে প্লেনটির পরবর্তী গন্তব্যস্থল ছিল ব্রাজিলের “ন্যাটাল” শহর; এখান থেকে প্লেনটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর গন্তব্যস্থলের দিকে ওড়ে এবং রাত্রিকালীন উড়বার সময় কয়েকটি বিমান বন্দরে যাত্রাবিরতি করে।

ইউএসএস ক্যালিফোর্নিয়া ডুবছে, পার্ল হার্বার আক্রান্ত; ৭ডিসেম্বর ১৯৪১।

লয়েড ও অন্যান্য যাত্রিসহ “ন্যাটাল” ত্যাগকারি প্লেনটি অতঃপর আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিদ্যমান জনমানবহীন “অ্যাসেনশন দ্বীপ”-মুখী উড়তে থাকে। এবং যাত্রাবিরতি ঘটিয়ে ঘটিয়ে প্লেনটি নাইজেরিয়া-সুদান-এডেন-করাচি রুট অনুসরণ করে সর্বশেষ বিমান বন্দর “কুর্মিটোলা”য় অবতরণ করে।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৫)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৫)

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৬)

০৯:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬