০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

হাইকোর্টেও মিললো না চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সারাক্ষণ রিপোর্ট

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলার জামিন শুনানির আদেশের জন্য আগামীকাল দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

রাষ্ট্রদ্রোহ মামলার পর নতুন করে গ্রেফতার

এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৫ সালের ৩০ এপ্রিল হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। ওই জামিনের পরপরই তাকে হত্যা ও সহিংসতাসহ পৃথক পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও হত্যাকাণ্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। এসব মামলায় জামিন চেয়ে আবেদন করলে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন।

নতুন আদেশে আলিফ হত্যা মামলায় তার জামিনের আবেদন খারিজ হলেও বাকি চার মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো আসেনি। আগামীকালের শুনানিতে এসব মামলার পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

হাইকোর্টেও মিললো না চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন

০৬:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬