০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
স্পেনের পাঠ: ডানপন্থার উত্থানের যুগে ভিন্ন এক রাজনৈতিক মডেলের সন্ধান দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জিএম কাদেরের অভিনন্দন বার্তা, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে নতুন প্রত্যাশা আমিরাতে পাকিস্তানিদের গণবিতাড়ন, চাপে ইসলামাবাদ পশ্চিমবঙ্গে তৃণমূলের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার, বাড়ছে রাজনৈতিক চাপ হামে শিশু মৃত্যু ৪০০ ছাড়াল, আতঙ্ক বাড়ছে দেশজুড়ে পদ্মা ব্যারাজে ৩৩ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও নদী ব্যবস্থা কক্সবাজারে হামের ভয়াবহ বিস্তার, ২০ শয্যার ওয়ার্ডে ভর্তি ৮৭ শিশু জাকারবার্গের সমর্থিত প্রতিষ্ঠানের হাতে পারকিনসন্স চিকিৎসা, নতুন আশার ইঙ্গিত যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহে আপাতত স্থিতাবস্থা, সুপ্রিম কোর্টের নতুন সিদ্ধান্ত

কক্সবাজারে হামের ভয়াবহ বিস্তার, ২০ শয্যার ওয়ার্ডে ভর্তি ৮৭ শিশু

কক্সবাজারে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। জেলা সদর হাসপাতালের বিশেষ হাম আইসোলেশন ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি শিশু ভর্তি থাকায় চরম সংকট তৈরি হয়েছে। ২০ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৮৭ শিশু। কখনও এই সংখ্যা একশ ছাড়িয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জায়গার অভাবে অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ৪০ দিনে জেলায় মারা গেছে ১৭ শিশু।

সোমবার হাসপাতাল ঘুরে দেখা গেছে, ওয়ার্ডের প্রায় প্রতিটি বেডে দুই থেকে চারজন শিশুকে রাখা হয়েছে। কোথাও শিশুরা মেঝেতে শুয়ে আছে, আবার কোথাও স্বজনের কোলে নিয়েই চলছে চিকিৎসা। উদ্বিগ্ন অভিভাবকদের ছোটাছুটিতে পুরো ওয়ার্ডজুড়ে তৈরি হয়েছে চাপা আতঙ্কের পরিবেশ।

চিকিৎসাসেবায় চরম চাপ

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যু আড়াইশ ছাড়াল | আমার দেশ

রামু থেকে আসা এক অভিভাবক জানান, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা খুবই কম। প্রয়োজনীয় অক্সিজেন ও নেবুলাইজার সংকটও রয়েছে। বাধ্য হয়ে নিজের সন্তানের জন্য আলাদা নেবুলাইজার কিনতে হয়েছে তাকে। প্রথম দফায় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরও শিশুর অবস্থার উন্নতি হয়নি। পরে আবার অসুস্থ হয়ে পড়লে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আরেক অভিভাবকের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকার পরও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। প্রয়োজনের সময় নার্সদের সহযোগিতা না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্বজনদের। শিশুদের প্রতি আন্তরিক সেবার অভাব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলেও দাবি তাদের।

বেড সংকটে মেঝেতে চিকিৎসা

হাসপাতালে শয্যা সংকট এতটাই তীব্র যে অনেক শিশুকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। স্বজনদের অভিযোগ, রোগীর মায়েদের ছাড়া অন্য কাউকে ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে পরিবারের সদস্যরা হাসপাতালের করিডোর ও সিঁড়িতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

হাসপাতাল সূত্র জানায়, কক্সবাজারের সবচেয়ে বড় সরকারি চিকিৎসাকেন্দ্র এই জেলা সদর হাসপাতাল। হামের প্রকোপ বাড়তে থাকায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

২০ বেডে ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা

জনবল সংকটে চিকিৎসকরা বিপাকে

বর্তমানে ৮৭ শিশুর জন্য এক শিফটে দায়িত্ব পালন করছেন মাত্র একজন মেডিকেল অফিসার, দুইজন ইন্টার্ন চিকিৎসক ও ছয়জন নার্স। সীমিত জনবল নিয়েই দিনরাত চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন তারা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শান্তনু ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন। মাত্র ২০ শয্যার বিপরীতে এত রোগী ভর্তি থাকায় সেবাদান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, বর্তমানে ওয়ার্ডে মাত্র পাঁচজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা গেলে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া সম্ভব হতো। তবে সংকটের মধ্যেও চিকিৎসক ও কর্মকর্তারা সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু | The  Business Standard

হামের সংক্রমণ বাড়ছে জেলায়

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক হাজার ৭৮৮ জন। এর মধ্যে ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ১১৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে মারা গেছে ১৭ শিশু।

কক্সবাজারে দ্রুত সংক্রমণ বৃদ্ধিতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং হাসপাতালের সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

স্পেনের পাঠ: ডানপন্থার উত্থানের যুগে ভিন্ন এক রাজনৈতিক মডেলের সন্ধান

কক্সবাজারে হামের ভয়াবহ বিস্তার, ২০ শয্যার ওয়ার্ডে ভর্তি ৮৭ শিশু

০১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬