০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

জমি ভাগাভাগির বিরোধে দিনাজপুরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দিনাজপুরের চিরিরবন্দরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আরও একজন আহত হয়েছেন।

সারাক্ষণ রিপোর্ট

নিহতরা হলেন দুলু মিয়া (৭০) ও তাঁর ছেলে কাবিল (৩০)। আহত হাবিলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুলু মিয়ার দুই স্ত্রীর ঘরে মোট চার ছেলে রয়েছে। প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধ চরম আকার ধারণ করলে দ্বিতীয় স্ত্রীর ঘরের দুই ছেলে সাদেকুল ও সাকিব ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় দুলু মিয়া ও তাঁর ছেলে কাবিলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। হামলায় হাবিলও আহত হন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল নবী বলেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পারিবারিক বিরোধের এমন রক্তক্ষয়ী পরিণতিতে হতবাক প্রতিবেশীরাও।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

জমি ভাগাভাগির বিরোধে দিনাজপুরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

০৭:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬